AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পুজোর অনুদান ৮৫ হাজার, কোথা থেকে আসছে টাকা? মামলা হল হাইকোর্টে

High Court Case on Durga Puja: গত ২৩ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, গতবারের থেকে ১৫ হাজার টাকা করে বাড়িতে এবার অনুদান দেওয়া হবে ৮৫ হাজার টাকা করে। শুধু তাই নয়, ক্লাবগুলির জন্য বিদ্যুতের ছাড়ও বাড়িয়ে দেওয়া হয়েছে অনেকটাই। তারপরই হল মামলা।

পুজোর অনুদান ৮৫ হাজার, কোথা থেকে আসছে টাকা? মামলা হল হাইকোর্টে
হাইকোর্টে অনুদান নিয়ে মামলাImage Credit: GFX- TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 31, 2024 | 6:23 PM
Share

কলকাতা: বাঙালির সেরা উৎসব বলেই চিহ্নিত করা হয় দুর্গা পূজাকে। শহর থেকে শহরতলি সর্বত্র এই উৎসব পালন হয় সাড়ম্বরে। ইউনেস্কো (UNESCO) এই উৎসবকে হেরিটেজ বলে ঘোষণা করার পর থেকে বহরে বেড়েছে সেই আড়ম্বর। সেই সঙ্গে বেড়েছে রাজ্য সরকারে অনুদানের বহরও। প্রতি বছরই একটু একটু করে অনুদানের পরিমাণ বাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুদানের আওতায় আনা হচ্ছে আরও বেশি ক্লাবকে। কিন্তু কোথায় থেকে আসছে সেই টাকা? এই প্রশ্ন তুলেই এবার মামলা হল কলকাতা হাইকোর্টে।

গত ২৩ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, গতবারের থেকে ১৫ হাজার টাকা করে বাড়িতে এবার অনুদান দেওয়া হবে ৮৫ হাজার টাকা করে। শুধু তাই নয়, ক্লাবগুলির জন্য বিদ্যুতের ছাড়ও বাড়িয়ে দেওয়া হয়েছে অনেকটাই। ৬৬ শতাংশ থেকে ৭৫ শতাংশ করে দেওয়া হয়েছে সেই ছাড়। এখানেই শেষ নয়। পরেরবার ক্লাবগুলিকে ১ লক্ষ টাকা করে দেওয়ার কথাও বলে দিয়েছেন মমতা। এরপরই মামলা হল আদালতে।

সৌরভ দত্ত নামে এক ব্যক্তি আগেও এই অনুদান নিয়ে মামলা করেছিলেন হাইকোর্টে। সেই মামলাতেই এবার নতুন করে আবেদন করা হল। গত কয়েক বছরে পুজোয় যে অনুদান দেওয়া হচ্ছে রাজ্যের তরফে, সেই খরচ নিয়ে তদন্তের আবেদন জানিয়েছেন সৌরভ দত্ত। কোনও নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানোর আর্জি জানিয়েছেন তিনি। জনস্বার্থ মামলায় প্রশ্ন তোলা হয়েছে, এই টাকার উৎস কী? ক্লাবগুলি এই টাকা গাইডলাইন মেনে খরচ করছে কি না।

উল্লেখ্য, এই বিষয়ে আগেও মামলা হয়েছিল। সেই সময় হাইকোর্টে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছিল। কিন্তু সূত্রের খবর, এমন কোনও রিপোর্ট দেয়নি রাজ্য সরকার।

Follow Us