AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Left on RG Kar: বামেদের মিছিলে তুমুল উত্তেজনা, ভাঙল ব্যারিকেড, বিমান বললেন, ‘এ মানুষের স্বতঃস্ফূর্ত মিছিল…’

Left on RG Kar: খান্না মোড়ে মিছিল যেতেই বাধা দেয় পুলিশ। বেঁধে যায় ধুন্ধুমার কাণ্ড। ভেঙে যায় পুলিশের ব্যারিকেড। উঠতে থাকে স্লোগান। বাম সমর্থকদের অনড় দাবি, শ্যামবাজার তাঁরা যাবেনই। তাঁদের কোনওভাবেই আটকানো যাবে না।

Left on RG Kar: বামেদের মিছিলে তুমুল উত্তেজনা, ভাঙল ব্যারিকেড, বিমান বললেন, ‘এ মানুষের স্বতঃস্ফূর্ত মিছিল…’
পথে বামেরা Image Credit: TV 9 Bangla
| Updated on: Sep 03, 2024 | 4:55 PM
Share

সত্যজিৎ মণ্ডল ও অরিত্র ঘোষের রিপোর্ট

কলকাতা: জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে যখন উত্তাল লালবাজার, তখন আরজি করের উদ্দেশ্যে বামেদের বড় মিছিল নামল রাজপথে। কয়েকদিন আগেই রাজাবাজার থেকে শ্যামবাজার পর্যন্ত বড় মিছিলের ডাক দিয়েছিল বামেরা। সিপিএম সহ বামফ্রন্টের প্রায় সমস্ত শরিক দলকেই এদিন মিছিলে পা মেলাতে দেখা যায়। মিছিলে হাঁটতে দেখা যায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। রয়েছেন সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র, রবীন দেব সহ বামফ্রন্টের বরিষ্ঠ নেতৃত্বও। একই সঙ্গে বামেদের ছাত্র-যুব ব্রিগেডকেও এদিন পথে নামতে দেখা যায়। প্রবীণদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছেন তাঁরা। যদিও মিছিলের শুরুতে মূলত মহিলাদেরই দেখা যায়। 

বামেদের মিছিল আটকাতে ব্যাপাক পুলিশি নিরাপত্তার ছবিও দেখা যায় শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে। শ্যামবাজার মেট্রো গেট সহ পাঁচমাথা মোড় বিরাট পুলিশ বাহিনী। লাঠি,ঢাল,হেলমেট কাদানে গ্যাস নিয়ে প্রস্তুত কলকাতা পুলিশ। প্রস্তুত ব্যারিকেড। 

মিছিলে হাঁটতে হাঁটতেই বিমান বসু বলেন, এ মিছিল মানুষের স্বতঃস্ফূর্ত মিছিল। একই সুর রবীন দেবের গলাতেও। যদিও মিছিল খান্না মোড়ে মিছিল যেতেই বাধা দেয় পুলিশ। বেঁধে যায় ধুন্ধুমার কাণ্ড। ভেঙে যায় পুলিশের ব্যারিকেড। উঠতে থাকে স্লোগান। বাম সমর্থকদের অনড় দাবি, শ্যামবাজার তাঁরা যাবেনই। তাঁদের কোনওভাবেই আটকানো যাবে না। 

Follow Us
দেখুন কীভাবে পুলিশের গাড়িতে তোলা হল প্রাক্তন মন্ত্রী
দেখুন কীভাবে পুলিশের গাড়িতে তোলা হল প্রাক্তন মন্ত্রী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?