SRFTI: পড়ুয়াদের চ্যাংদোলা করে সরাল পুলিশ, সাতসকালে SRFTI ক্যাম্পাসে পুলিশের সঙ্গে ধুন্ধুমার
Students: ভিসি-র পদত্যাগ সহ একাধিক দাবিতে প্রায় ২ মাস ধরে উত্তপ্ত ছিল এসআরএফটিআই ক্যাম্পাস। কার্যত অচল গোটা প্রতিষ্ঠান। কিছুদিন আগে সব পড়ুয়াদের বাড়ি চলে যেতেও বলা হয়। দফায় দফায় ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করতেও দেখা গিয়েছে আগে।

কলকাতা: সাতসকালে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটে (SRFTI) ধুন্ধুমার পরিস্থিতি। সামনে এল পুলিশের সঙ্গে ছাত্র-ছাত্রীদের সংঘর্ষের পরিস্থিতি। অভিযোগ, এদিন সকাল ৬টা নাগাদ ক্যাম্পাসে প্রবেশ করে পুলিশ। অভিযোগ, তাদের উপস্থিতিতেই বেশ কয়েকজন ‘বহিরাগত’ আন্দোলনের মঞ্চ ভাঙতে যায়। পড়ুয়াদের দাবি, মঞ্চ ভাঙতে বাধা দিলে পড়ুয়াদের উপর চড়াও হয় পুলিশ। এমনকী মঞ্চ ভাঙার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে বলেও অভিযোগ।
প্রায় ৬২ দিন ধরে আন্দোলন চলছিল এসআরএফটিআই ক্যাম্পাসে। ভাইস চ্যান্সেলরের পদত্যাগ সহ একাধিক দাবিতে গত ২৭ সেপ্টেম্বরের পর থেকে আন্দোলন চালাচ্ছিলেন পড়ুয়ারা। কার্যত অচল হয়ে পড়েছিল গোটা প্রতিষ্ঠান। ব্যাহত হয় পঠন-পাঠন। কিছুদিন আগে সব পড়ুয়াদের বাড়ি চলে যাওয়ার নির্দেশিকাও দেওয়া হয়। একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষের জেরেই এই আন্দোলনের সূত্রপাত। পরে হিন্দু জাগরণ মঞ্চের বিরুদ্ধেও পড়ুয়াদের ইট-পাথর ছোড়ার অভিযোগ ওঠে। সেই থেকে জারি ছিল আন্দোলন।
সবিস্তারে আসছে…
