AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train Monthly Ticket: ৯ সেপ্টেম্বর থেকে বদলে গিয়েছে নিয়ম, ট্রেনের মান্থলি কাটার ক্ষেত্রে বড় বদল আনল ভারতীয় রেল

Indian Railways Train Monthly Ticket: আমাদের বয়ঃজ্যেষ্ঠদের অনেকেরই সমস্যা হত। তাঁরা বুঝতে পারতেন না কীভাবে কাটবেন! এবার থেকে তাঁর ছেলে মেয়ে বা পরিবারের অন্য যে কেউ তাঁদের জন্য নিজের ফোনে অ্যাপ ডাউনলোড করে মান্থলী কেটে দিতে পারেন।

Train Monthly Ticket: ৯ সেপ্টেম্বর থেকে বদলে গিয়েছে নিয়ম, ট্রেনের মান্থলি কাটার ক্ষেত্রে বড় বদল আনল ভারতীয় রেল
লোকাল ট্রেন Image Credit: TV9 Bangla
| Updated on: Sep 17, 2026 | 11:11 AM
Share

কলকাতা: লাইনে দাঁড়িয়ে মান্থলি কাটার সমস্যা থেকে অনেক আগেই মুক্তি দিয়েছে রেল। আনা হয়েছে অ্যাপ। আজকাল বেশিরভাগই  রেলের অ্যাপ মোবাইলে ডাউনলোড করে মান্থলি কেটে নেন। এবার আরও বড় সুযোগ। নিত্যযাত্রীদের জন্য বড় সুবিধা আনল ভারতীয় রেল। এবার  RailOne অ্যাপে এবার থেকে নিজের নয়, অন্যের জন্যও কাটা যাবে মান্থলি।

অ্যাপে মান্থলি কাটার ক্ষেত্রে অবশ্য আমাদের বয়ঃজ্যেষ্ঠদের অনেকেরই সমস্যা হত। তাঁরা বুঝতে পারতেন না কীভাবে কাটবেন! এবার থেকে তাঁর ছেলে মেয়ে বা পরিবারের অন্য যে কেউ তাঁদের জন্য নিজের ফোনে অ্যাপ ডাউনলোড করে মান্থলি কেটে দিতে পারেন। অর্থাৎ এবার RailOne অ্যাপের মাধ্যমে নিজের পাশাপাশি পরিবারের সদস্যের জন্য সিজ্ন টিকিট বা মান্থলি বুক করা যাবে। ৯ সেপ্টেম্বর থেকে এই নতুন পরিষেবা চালু হয়েছে। রেজিস্ট্রার্ড ব্যক্তি নিজের পাশাপাশি আরও ৫ জনের জন্য টিকিট বুক করতে পারবেন।

মান্থলি কাটার নিয়ম

নিজের জন্য মান্থলি কাটার সময়ে সঠিকভাবে ভৌগোলিক যাচাই সম্পন্ন করতে হবে।

নিজের জন্য বুকিংয়ের পর টিকিট সেই দিন থেকেই কার্যকর হবে।

অন্য যাত্রীর জন্য টিকিট বুক করলে তা পরের দিন থেকে কার্যকর হবে।

অন্যের জন্য টিকিট বুক করতে গেলে যাত্রার তারিখ মাথায় রাখতে হবে।

রেজিস্টার্ড ব্যক্তির বয়স কমপক্ষে ১৮ হতে হবে।

অন্য কোনও যাত্রীর টিকিট কাটলে, সেই যাত্রীর বয়স কমপক্ষে ৫ হতে হবে।

সাধারণত মান্থলিতে সেকেন্ড ক্লাসে যাতায়াত করেন নিত্যযাত্রীরা। রিজার্ভড কোচে এই টিকিট গ্রহণযোগ্য নয়।

Follow Us