AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Record Rainfall: গত ৫ বছরে যা হয়নি তাই হয়ে গেল এবার! বড় রেকর্ড গড়ে খেলাটাই ঘুরিয়ে দিল বৃষ্টি

Record Rainfall: গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বড় রেকর্ড করে ফেলেছে বৃষ্টি। আবহাওয়া দফতর বলছে, ২৮ জুলাই পর্যন্ত স্বাভাবিক বৃষ্টির তুলনায় বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। ৬৮০.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে এ পর্যন্ত। বড় রেকর্ড কলকাতাতেও।

Record Rainfall: গত ৫ বছরে যা হয়নি তাই হয়ে গেল এবার! বড় রেকর্ড গড়ে খেলাটাই ঘুরিয়ে দিল বৃষ্টি
প্রতীকী ছবি Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 29, 2025 | 6:05 PM
Share

কলকাতা: যা ৫ বছরে হয়নি তাই হয়ে গেল এবার। বৃষ্টি! জুলাই জুড়ে প্রবল বৃষ্টি গোটা বাংলায়। কলকাতা থেকে পশ্চিমাঞ্চল, সর্বত্রই একই ছবি। তাতেই ৫ বছরের সেরা বৃষ্টির রেকর্ড উঠল ২০২৫ এর জুলাইয়ের মাথায়। আবহাওয়া দফতর বলছে, কলকাতায় জুন মাসে বৃষ্টি কম থাকলেও জুলাই মাসে রেকর্ড ৫৯৩.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। স্বাভাবিক বৃষ্টির পরিমাণ ৩৬২ মিলিমিটার। স্বাভাবিকের থেকে ৬৪ শতাংশ বৃষ্টি বেশি হয়েছে। গত বছর ৩২৮.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছিল জুলাই মাসে। 

এ তো গেল কলকাতার কথা, গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বড় রেকর্ড করে ফেলেছে বৃষ্টি। আবহাওয়া দফতর বলছে, ২৮ জুলাই পর্যন্ত স্বাভাবিক বৃষ্টির তুলনায় বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। ৬৮০.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে এ পর্যন্ত। স্বাভাবিক বৃষ্টির পরিমাণ ৫৭১.৮ মিলিমিটার। কিন্তু এবার স্বাভাবিকের চেয়ে ১৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। পরিসংখ্যান যা বলছে অতিবৃষ্টিতে ভেসেছে বাঁকুড়া ও পুরুলিয়া। 

তবে দক্ষিণঙ্গের নানা প্রান্তে অতিবৃষ্টি হলেও উত্তরবঙ্গ কিন্তু অন্য কথা বলছে। পরিসংখ্যান বলছে, উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ ৭১০.৭ মিলিমিটার। যেখানে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ ১০০৫.৩ মিলিমিটার। শতাংশের বিচারে যা ২৯ শতাংশ কম। 

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা