AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sharadwat on Rekha Patra: বিষক্রিয়ার জেরেই অসুস্থ রেখা পাত্র? হাসপাতাল থেকে শারদ্বত যা জানালেন…

Sharadwat Mukherjee on Rekha Patra health update: শনিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র (MLA Rekha Patra Hospitalised)। পরিবার ও বিজেপি কর্মীদের তৎপরতায় তাঁকে হিঙ্গলগঞ্জের একটি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সবরকম প্রাথমিক চিকিৎসা করার পরও অবস্থার অবনতি হলে তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Sharadwat on Rekha Patra: বিষক্রিয়ার জেরেই অসুস্থ রেখা পাত্র? হাসপাতাল থেকে শারদ্বত যা জানালেন...
শারদ্বত-রেখাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 22, 2026 | 2:58 PM
Share

কলকাতা: গুরুতর অসুস্থ হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র (Rekha Patra)। ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি নেত্রী। আজ সকালে বিধায়ককে দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukherjee)। তিনি জানিয়েছেন, আপাতত স্থিতিশীল রয়েছেন বিধায়ক। হাসপাতাল সূত্রে খবর মিলেছিল, রেখার শরীরে বিষক্রিয়া রয়েছে। সত্যিই কি বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়েছেন বিধায়ক? কী জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী?

বিধায়কের স্বাস্থ্য নিয়ে শারদ্বত কী বলেছেন?

স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়েছেন রেখা পাত্র। কীভাবে বিষক্রিয়া হল, সেটা পুলিশ দেখবে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু বিপদমুক্ত নন।

ঠিক কী ঘটেছে?

জানা গিয়েছে, শনিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র (MLA Rekha Patra Hospitalised)। পরিবার ও বিজেপি কর্মীদের তৎপরতায় তাঁকে হিঙ্গলগঞ্জের একটি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সবরকম প্রাথমিক চিকিৎসা করার পরও অবস্থার অবনতি হলে তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বর্তমানে আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে।

হাসপাতাল সূত্রে খবর পাওয়া যায়, কোনও জ্ঞান নেই বিধায়কের। সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্ট রয়েছেন তিনি। বিধায়কের অবস্থা অতি সঙ্কটজনক। দ্রুত শরীরে অক্সিজেনের মাত্রা কমছে। মস্তিষ্কেও প্রভাব পড়েছে। হাসপাতালের মেডিক্যাল সার্টিফিকেট অনুযায়ী, রেখা পাত্রের শরীরে ফসলের কীটনাশক পাওয়া গিয়েছে। তবে, স্বাস্থ্যমন্ত্রীর অনুমান খাদ্যে বিষক্রিয়ার জন্যই অসুস্থ হয়েছেন রেখা পাত্র। একইসঙ্গে পুলিশ যে বিষয়টি নিয়ে তদন্ত করবে, তার ইঙ্গিত মিলেছে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে।

Follow Us