AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Loksabha Re-Poll: কাল আবার ভোট; কোথায় কোথায় রিপোল, জানিয়ে দিল কমিশন

Loksabha Re-Poll: দেগঙ্গা ও কাকদ্বীপে ওই দু'টি বুথ রয়েছে। রবিবার সন্ধ্যায় দেশের নির্বাচন কমিশন যে তালিকা দিয়েছে, তাতে রয়েছে দু'টি বুথেরই উল্লেখ। বারাসতের দেগঙ্গায় ৬১ কদম্বগাছিতে ভোট নেওয়া হবে সোমবার। অন্যদিকে মথুরাপুরে কাকদ্বীপে ২৬ নম্বর বুথে হবে ভোটগ্রহণ।

Loksabha Re-Poll: কাল আবার ভোট; কোথায় কোথায় রিপোল, জানিয়ে দিল কমিশন
নির্বাচন সদন (ফাইল ছবি)Image Credit: ANI
| Edited By: | Updated on: Jun 02, 2024 | 7:38 PM
Share

কলকাতা: লোকসভা ভোটের পুনর্নির্বাচন সোমবার। বারাসত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের দু’টি বুথে রিপোলের কথা ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। দেগঙ্গা ও কাকদ্বীপে ওই দু’টি বুথ রয়েছে। রবিবার সন্ধ্যায় দেশের নির্বাচন কমিশন যে তালিকা দিয়েছে, তাতে রয়েছে দু’টি বুথেরই উল্লেখ। বারাসতের দেগঙ্গায় কদম্বগাছির সর্দারপাড়া ৬১ নম্বর বুথে ভোট নেওয়া হবে সোমবার। অন্যদিকে মথুরাপুরে কাকদ্বীপে ২৬ নম্বর বুথে শ্রীচৈতন্য বিদ্যাপীঠে হবে ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই বুথে চলবে ভোটগ্রহণ।

সপ্তম দফায় তথা শেষ দফায় নির্বাচন ছিল বারাসত ও মথুরাপুর লোকসভায়। প্রসঙ্গত, শেষ দফায় প্রায় সবক’টি কেন্দ্রেই বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ ওঠে। কোথাও কোথাও মাত্রা ছাড়ায় ঝামেলা। তবে কমিশনের সিদ্ধান্ত, দেগঙ্গা ও কাকদ্বীপের দু’টি বুথে পুনর্বার ভোট হওয়া প্রয়োজন। এই দুই জায়গায় যেভাবে ভোট হয়েছে তা সঠিক হয়নি বলে রিপোর্ট এসেছে কমিশনে। এরপরই এই সাত দফার ভোটে প্রথমবার রিপোলের কথা জানাল তারা।

বিজেপির পুনরায় ভোটের দাবি ছিল ১২টিতে। সেই তালিকায় ছিল কাকদ্বীপের এই বুথটিও। বিজেপির অভিযোগ ছিল বুথ ক্যাপচারের। বেলা দেড়টা থেকে সাড়ে ৪টের মধ্যে এই ঘটনা ঘটে বলে চিঠিতে জানিয়েছিল বিজেপি। যদিও বিজেপির তরফে সন্দেশখালি, ডায়মন্ড হারবারের একাধিক বুথেও পুনর্নির্বাচনের দাবির কথা শোনা গিয়েছিল।

Follow Us
গ্রেফতারি পরোয়ানা জারি অভিষেকের PA-এর বিরুদ্ধে
গ্রেফতারি পরোয়ানা জারি অভিষেকের PA-এর বিরুদ্ধে
এবার মাটি চুরির অভিযোগ অভিষেক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে!
এবার মাটি চুরির অভিযোগ অভিষেক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে!
পাহাড় থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
পাহাড় থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
বাইরে মামলার ফাঁস, ঘরেও কি একা অভিষেক?
বাইরে মামলার ফাঁস, ঘরেও কি একা অভিষেক?
দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে শাস্তির নিদান! অমিত শাহের সুর দিলীপের কণ্ঠে
দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে শাস্তির নিদান! অমিত শাহের সুর দিলীপের কণ্ঠে
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কী কী জানল ইডি?
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কী কী জানল ইডি?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!
গোটা দক্ষিণবঙ্গে বর্ষা এলেও দুর্বল মৌসুমী বায়ু, উল্টো ছবি উত্তরে
গোটা দক্ষিণবঙ্গে বর্ষা এলেও দুর্বল মৌসুমী বায়ু, উল্টো ছবি উত্তরে