AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: ‘মানুষ বিচারের জন্য আর কতদিন অপেক্ষা করবে?’ আরজি কর মামলা নিয়ে CBI-কে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

Calcutta High Court on RG Kar: বৃহস্পতিবার আরজি কর মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলার শুনানি চলছে। গত ২৫ জুনের শুনানিতেও সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন দুই বিচারপতির বেঞ্চ। স্পষ্ট করে দেওয়া হয়েছিল, পুরানো কোনও তদন্তকারী আধিকারিক নবগঠিত সিটে থাকবেন না। তখনও একই প্রশ্ন উঠছিল, তদন্ত কবে শেষ হবে?

Calcutta High Court: 'মানুষ বিচারের জন্য আর কতদিন অপেক্ষা করবে?' আরজি কর মামলা নিয়ে CBI-কে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের
কলকাতা হাইকোর্টImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 06, 2026 | 11:34 PM
Share

কলকাতা: তিলোত্তমা মামলায় (RG Kar Case) ফের হাইকোর্টের (Calcutta High Court) প্রশ্নের মুখে সিবিআই (CBI)। মানুষ বিচারের জন্য আর কতদিন অপেক্ষা করবে? সিবিআইকে প্রশ্ন বিচারপতি শম্পা সরকারের। আজ তিলোত্তমা ধর্ষণ-খুনের মামলার তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করে সিবিআইয়ের নতুন তদন্তকারী দল। কিন্তু, সিবিআইয়ের তদন্তে সন্তুষ্ট নয় আদালত। ফের একবার হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়লেন সিবিআই আধিকারিকরা।

আর জি কর মামলা

বৃহস্পতিবার আরজি কর মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলার শুনানি চলছে। গত ২৫ জুনের শুনানিতেও সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন দুই বিচারপতির বেঞ্চ। স্পষ্ট করে দেওয়া হয়েছিল, পুরানো কোনও তদন্তকারী আধিকারিক নবগঠিত সিটে থাকবেন না। তখনও একই প্রশ্ন উঠছিল, তদন্ত কবে শেষ হবে?

ভর্ৎসনার মুখে সিবিআই

শুনানির একমাস পরেও একই প্রশ্ন উঠল আদালতে। প্রথমেই সিবিআইকে উদ্দেশ্য করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন তোলেন, “আপনাদের রিপোর্টেই দেখা যাচ্ছে যে তদন্তে একাধিক খামতি এবং অসঙ্গতি ছিল। আমরা তো নির্দেশ দিয়েছি, সেগুলো খুঁজে বের করুন। এত সময় কেন লাগছে?”

বিচারপতি শম্পা সরকার বলেন, ” ঘটনার রাত থেকে শেষ পর্যন্ত কী হয়েছে পুনরায় জানান। নতুন করে তদন্ত করুন। এভাবে কতদিন আমরা মামলা বিচারাধীন রাখব?” বিচারপতি সরকারের প্রশ্ন, “মানুষ বিচারের জন্য আর কতদিন অপেক্ষা করবে?” একইসঙ্গে তাঁর নির্দেশ, “তদন্ত যেন বিপথে চালিত না হয়।” তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সিবিআই জানিয়েছে, “আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি, কোনও ত্রুটি রাখছি না।” মামলার পরবর্তী শুনানি ২৮ অগস্ট।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?