AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ritabrata Banerjee: লোক না এলে দায় নেবেন? প্রশ্ন শুনে কী বললেন ঋতব্রত

Ritabrata Banerjee TMC Martyrs' Day: কালীঘাট তৃণমূলের শহিদ দিবসে জমায়েতের সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু, আপনাদের তো কোনও সংখ্যা বেঁধে দেওয়া হয়নি। প্রশ্ন শুনে ঋতব্রত বলেন, "যান চলাচল যাতে ব্যাহত না হয়। সাধারণ মানুষ যাতে অসুবিধায় না পড়ে। সেরকম জায়গা ছেড়ে আমাদের সভা হচ্ছে। রাস্তায় অনেকে আছেন। অনেকে আক্রান্ত। অনেকে ফিরে যেতে বাধ্য হয়েছেন।"

Ritabrata Banerjee: লোক না এলে দায় নেবেন? প্রশ্ন শুনে কী বললেন ঋতব্রত
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 21, 2026 | 1:44 PM
Share

কলকাতা: আসল তৃণমূল কারা? লড়াই পৌঁছে গিয়েছে জাতীয় নির্বাচন কমিশনে। কমিশনে সেই লড়াইয়ের মাঝেই মঙ্গলবার শহিদ দিবস পালন নিয়ে ময়দানে মুখোমুখি তৃণমূলের দুই শিবির। কালীঘাট তৃণমূল আর ঋতব্রত তৃণমূল। শহিদ দিবস পালনে কারা এগিয়ে থাকল, সেই তুলনা চলে আসছে। এই নিয়ে এবার মুখ খুললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শহিদ দিবস পালনে তাঁরা পিছিয়ে থাকলে কি তিনি দায় নেবেন? এই প্রশ্নের উত্তরেও সেই সমষ্টির কথা টেনে আনলেন ঋতব্রত।

এদিন কালীঘাট তৃণমূল শহিদ দিবস পালন করছে বিড়লা তারামণ্ডলে। আর ঋতব্রতরা শহিদ দিবস পালন করছে গান্ধী মূর্তির সামনে। তৃণমূলের বিদ্রোহীদের নিয়ে আলাদা শিবির করার পর থেকে ঋতব্রত দাবি করে আসছেন, তাঁরা ব্যক্তিতে বিশ্বাস করেন না। তাঁরা টিম। এদিনও শহিদ দিবস পালন নিয়ে ঋতব্রত বলেন, “এখানে ঋতব্রত ফ্যাক্টর নয়। এটা একটা টিম।”

শহিদ দিবস পালন নিয়ে ব্যস্ততার মাঝেই টিভি৯ বাংলার প্রতিনিধিকে নানা প্রশ্নের উত্তর দিলেন ঋতব্রত। তাঁকে বলা হয়, সকাল থেকে একটা তুলনা হচ্ছে। বলা হচ্ছে, কালীঘাট তৃণমূলের ওখানে ভিড় হয়েছে, আপনাদের এখানে ভিড় নেই। কুণাল ঘোষ খোঁচা দিয়ে বলছেন, ‘আয় দেখে যা।’ এই নিয়ে ঋতব্রত বলেন, “আমাদের তো তা মনে হচ্ছে না। সবটাই আপেক্ষিক। ওখানে জায়গাটা তো খুব ছোট। আমাদের এখানে লোক আসছে। কিন্তু, বিভিন্ন জায়গায় আমাদের বহু কর্মী আক্রান্ত। আমাদের মুর্শিদাবাদের বাস ব্যারাকপুরে আক্রান্ত। আমাদের কৃষ্ণনগরের বাস আক্রান্ত। আমাদের কাজল শেখ কর্মীদের নিয়ে আসছিলেন। ভাতারে আক্রান্ত হয়েছেন। মহেশতলায় আমাদের গাড়ি বের হতে পারেনি। মেটিয়াব্রুজে গাড়ি বের হতে দেওয়া হয়নি।” ঋতব্রতকে প্রশ্ন করা হয়, আপনাদের এখানে স্বতঃস্ফূর্ততা কি রয়েছে? উত্তরে তিনি বলেন, “অবশ্যই স্বতঃস্ফূর্তা রয়েছে।”

কালীঘাট তৃণমূলের শহিদ দিবসে জমায়েতের সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু, আপনাদের তো কোনও সংখ্যা বেঁধে দেওয়া হয়নি। প্রশ্ন শুনে ঋতব্রত বলেন, “যান চলাচল যাতে ব্যাহত না হয়। সাধারণ মানুষ যাতে অসুবিধায় না পড়ে। সেরকম জায়গা ছেড়ে আমাদের সভা হচ্ছে। রাস্তায় অনেকে আছেন। অনেকে আক্রান্ত। অনেকে ফিরে যেতে বাধ্য হয়েছেন। তথ্য ও ভিডিয়ো সবটাই আমরা পুলিশকে দিয়েছি। তবে মানুষ আসবেন।”

ঋতব্রতকে প্রশ্ন করা হয়, আপনি তো কালেক্টিভের কথা বলছেন, কিন্তু, সভা শেষে তুলনা তো আসবে। তখন তো আপনাকে দায় নিতে হবে? প্রশ্ন শুনেই ঋতব্রত বলেন, “আমরা কালেক্টিভলি দায় নেব। তবে কুণাল ঘোষের বক্তব্য ধরে এখনই কিছু বলা ঠিক নয়।”

Follow Us