AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

School Fee: ‘এবার কি নিজেদের টাকা ছাপাবে?’ বেসরকারি স্কুলগুলোর ফি নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

School Fees: বিচারপতির উল্লেখযোগ্য পর্যবেক্ষণ,  বেসরকারি স্কুলগুলি নিজের মতো রাজত্ব চালাবে, এটা হতে পারে না।এমন পরিস্থিতি তৈরি হবে, বেসরকারি স্কুলগুলো নিজেদের টাকা ছাপাবে, বলবে নিজেদের পুলিশ ফোর্স লাগবে। এটা কি সম্ভব? 

School Fee: 'এবার কি নিজেদের টাকা ছাপাবে?' বেসরকারি স্কুলগুলোর ফি নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
বেসরকারি স্কুলের ফি নিয়ে বড় নির্দেশImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 24, 2024 | 5:19 PM
Share

কলকাতা: বেসরকারি স্কুলের অহরহ ফি বৃদ্ধিতে লাগাম। এবার ফি বাড়ানোর আগে অনুমতি নিতে হবে শিক্ষা দফতরের।  কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার তৎপর রাজ্য সরকার। শিক্ষা কমিশন, এবার দ্রুত কাজ শুরু করতে পারে। এবার থেকে বেসরকারি স্কুলের ফি বৃদ্ধির বিষয়টা খতিয়ে দেখবে শিক্ষা কমিশন। নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। এই মামলায় উল্লেখ্যযোগ্য মন্তব্য,  ‘বেসরকারি স্কুলগুলো কি এরপর নিজেদের টাকা ছাপাবে?’

প্রসঙ্গত, ফি বৃদ্ধির প্রতিবাদে বিড়লা ভারতী গার্ডিয়ান্স অ্যাসোসিয়েশন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। সে বছর স্কুলে ৪৮ শতাংশ ফি বৃদ্ধি করা হয়।  বিচারপতি বিশ্বজিৎ বসু এজলাসে মামলা ওঠে। তাতে পার্টি হিসাবে অন্য স্কুলের অভিভাবকরাও ছিলেন। সেই মামলায় বিচারপতি স্পষ্ট করে দেন, বেসরকারি স্কুল নিজে থেকে যখন তখন ফি বাড়াতে পারবে না। এক্ষেত্রে রাজ্য সরকারের অনুমতি নিতে হবে।

বিচারপতির উল্লেখযোগ্য পর্যবেক্ষণ,  বেসরকারি স্কুলগুলি নিজের মতো রাজত্ব চালাবে, এটা হতে পারে না।এমন পরিস্থিতি তৈরি হবে, বেসরকারি স্কুলগুলো নিজেদের টাকা ছাপাবে, বলবে নিজেদের পুলিশ ফোর্স লাগবে। এটা কি সম্ভব?

এই মামলার সঙ্গেই উঠে আসে রিপন স্টিটের সেন্ট অগাস্টিনের অনুমোদন সংক্রান্ত সমস্যার বিষয়টি।  মামলার শুনানিতে CBSC তরফে জানানো হয়, তাদের নিয়ন্ত্রণাধীন স্কুলগুলোর ফি নিয়ম অনুযায়ী নিয়ন্ত্রণ করে রাজ্য সরকার। শুনানি চলাকালীন একটি সংক্রান্ত একটি আইনের ধারা উল্লেখ হয়। তাতে স্পষ্ট করে বলা রয়েছে, বেসরকারি স্কুলগুলো নিজেদের মতো ফি বাড়িতে দিতে পারে না। রাজ্য সরকারের অনুমতি প্রয়োজন। সেই নিয়ম আগেই আইনে উল্লেখ করা রয়েছে। সেটি আরও ভালোভাবে আদালত মনে করিয়ে দেয়। আদালত এটাও স্পষ্ট করে দেয়, নিয়ম না মানলে প্রয়োজনে বোর্ড NOC সার্টিফিকেটও বাতিল করে দিতে পারে।

Follow Us