AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Seikh Sahajahan: পার্থ-অনুব্রতর ঘরে ঠাঁই, রাতে নাকি দু’চোখর পাতা এক করতে পারেননি ‘বাঘ’

Sandeshkhali: সিবিআই সূত্রে খবর, গতকাল জোকা ইএসআই হাসপাতাল থেকে ফেরার পর রাত্রিবেলাই ঘণ্টা দু'য়েক জেরা করা হয় শাহজাহানকে। চিকিৎসকদের পরামর্শ মেনেই রাতে ভাত,ডাল,সবজি খেতে দেওয়া হয়েছে। হালকা খাবার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে হাসপাতাল থেকে।

Seikh Sahajahan: পার্থ-অনুব্রতর ঘরে ঠাঁই, রাতে নাকি দু'চোখর পাতা এক করতে পারেননি 'বাঘ'
শেখ শাহজাহানImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 07, 2024 | 9:47 AM
Share

কলকাতা: ৫৫ দিন ‘লুকিয়ে’ থাকার পর সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান আপাতত সিবিআই হেফাজতে। রাত্রি ৯টা ২২ মিনিট নাগাদ তাঁকে নিয়ে গোয়েন্দা আধিকারিকরা পৌঁছন নিজাম প্যালেসে। গতকাল সিবিআই হেফাজতে প্রথম রাত কাটান। কী কী ঘটল রাতে? জানুন সব খুঁটিনাটি

সিবিআই সূত্রে খবর, গতকাল জোকা ইএসআই হাসপাতাল থেকে ফেরার পর রাত্রিবেলাই ঘণ্টা দু’য়েক জেরা করা হয় শাহজাহানকে। চিকিৎসকদের পরামর্শ মেনেই রাতে ভাত,ডাল,সবজি খেতে দেওয়া হয়েছে। হালকা খাবার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। আরও জানা গিয়েছে, নিজাম প্যালেসে যে ঘরে পার্থ,অনুব্রত রাত কাটিয়েছেন সেই ঘরেই রাখা হয়েছে শাহাজানকে। রাতেও সিআরপিএফ প্রহরা ছিল শাহজানের ঘরের বাইরে। ঘুমানোর সুযোগ দেওয়া হলেও হেফাজতের প্রথম রাতে নাকি ঘুম উড়েছে সন্দেশখালির ‘বাঘের’।

সূত্রের খবর, এরপর সকালে দেওয়া হয়েছে চা-বিস্কুট। যদিও, ব্রেকফাস্টেই তিনি ভাত খেতে আবদার করেছেন বলে খবর। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে সকালে দেওয়া হবে রুটি,সবজি। এরপর সকাল ১১টা থেকে শুরু হবে জেরা পর্ব বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে। উল্লেখ্য, শাহাজাহানকে নিজেদের হেফাজতে পেতে কম কাঠখড় পোড়াতে হয়নি সিবিআই-কে। আদালত চত্ত্বরে একাধিক চক্কর কাটার পর শেষমেশ ‘বাঘকে বন্দি’ করেন কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা। তবে তাৎপর্যপূর্ণ বিষয়, পুলিশি হেফাজতে থাকাকালীন শেখ শাহজাহানের যে ‘দাপট’ লক্ষ্য করা গিয়েছিল তার উল্টো ছবি ধরা পড়ল গতকাল।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?