SIR: কাল বিকালেই বেরোচ্ছে তালিকা! বাদের খাতায় কত লক্ষের নাম?

SIR Supplementary List: সোমবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই তৎপর কমিশন।  মুখ্য নির্বাচনী আধিকারিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠকও করেন। এর আগেও হাইকোর্টে জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা নিয়ে বৈঠক হয়। এই মুহূর্তে ৭০৫জন জুডিশিয়াল অফিসার কাজ করছেন।

SIR: কাল বিকালেই বেরোচ্ছে তালিকা! বাদের খাতায় কত লক্ষের নাম?
প্রতীকী ছবি Image Credit source: নিজস্ব চিত্র

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 22, 2026 | 5:43 PM

কলকাতা:  সোমবার বিকেলে বেরোচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। সূত্রের খবর, চূড়ান্ত তালিকা যেভাবে প্রকাশিত হয়েছিল ঠিক সেভাবেই প্রকাশ হবে এই তালিকা। জেলায় জেলায় জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পৌঁছে যাবে  লিস্ট। সেখান থেকেই বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে এই তালিকা।শুক্রবার পর্যন্ত ২৭ লক্ষ৩০ হাজার নামের নিষ্পত্তি হয়েছে বলে জানা গিয়েছে। বাদের তালিকায় ১০লক্ষ।শুক্রবার পর্যন্তই ৪০লক্ষ বুথের সাপ্লিমেন্টারি তালিকা হাতে আসে কমিশনের।

এদিকে, সোমবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই তৎপর কমিশন।  মুখ্য নির্বাচনী আধিকারিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠকও করেন। এর আগেও হাইকোর্টে জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা নিয়ে বৈঠক হয়। এই মুহূর্তে ৭০৫জন জুডিশিয়াল অফিসার কাজ করছেন। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে তারাই ঠিক করছেন, সাপ্লিমেন্টারি তালিকায় কারা থাকবেন, কারা থাকবেন না। তবে সূত্রের খবর, সাপ্লিমেন্টারি তালিকা বেরোনোর আগে তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটাতে কমিশন ও সতর্ক।

তালিকা বেরোনোর পর যাতে কোনও ঘটনা না ঘটে, তার জন্য মোতায়ন থাকবে বাহিনী। থাকবে কড়া নজরদারিও। বুথে বুথে তালিকা বেরোনোর পর পরবর্তীতে ফাইনাল লিস্টের মতোই অনলাইনেও দেখা যাবে এই তালিকা।

কারও নাম ভোটার তালিকায় না তোলা হয় বা কেটে দেওয়া হয়, তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা এই যাবে ট্রাইবুনালে। অবসরপ্রাপ্ত বিচারক-বিচারপতিদের নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন। ট্রাইবুনালে রয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগ, অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের মতো নাম। ২৩ জেলার জন্য রয়েছেন মোট ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি-বিচারক। অনলাইনে, অফলাইনে আবেদন করা যাবে। ECI NET মোবাইল অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমাশাসকের কাছে অফলাইনে আবেদন করা যাবে।

Follow Us