AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR Supplimentary List: মধ্যরাতে প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করল কমিশন, কোথায় দেখবেন নাম?

Supplimentary List: অবশেষে সেই সাপ্লিমেন্টারি লিস্ট বেরল সোমবার। রাত প্রায় পৌনে বারোটা নাগাদ প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে কমিশন বলে জানালেন মুখ্য নির্বাচনী আধিকারীক মনোজ আগরওয়াল। তাঁর বক্তব্য, ইসিআই-এর ওয়েব সাইটে আপলোড হয়েছে। ECI অ্যাপে দেখা যাবে নাম।

SIR Supplimentary List: মধ্যরাতে প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করল কমিশন, কোথায় দেখবেন নাম?
সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশি হলImage Credit: PTI
| Edited By: | Updated on: Mar 24, 2026 | 12:09 AM
Share

কলকাতা: অবশেষে প্রকাশিত হল সাপ্লিমেন্টারি লিস্ট। ২৮ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকা বেরিয়েছিল। তবে ৬০ লক্ষ নাম ছিল বিচারাধীন তালিকায়। কত নাম বাদ পড়বে, তা নিয়ে কম জল্পনা হয়নি। চলেছে মামলা মোকদ্দমা। অবশেষে সেই সাপ্লিমেন্টারি লিস্ট বেরল সোমবার। রাত প্রায় পৌনে বারোটা নাগাদ প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে কমিশন বলে জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তাঁর বক্তব্য, ইসিআই-এর ওয়েব সাইটে আপলোড হয়েছে। ECI অ্যাপে দেখা যাবে নাম।

সুপ্রিম কোর্টের নির্দেশে, ৭০০-র বেশি জুডিশিয়াল অফিসার ওই নামগুলি খতিয়ে দেখছেন। সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছিলেন, রাত ৯টায় প্রকাশ হবে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। তবে তা হয়নি। মধ্যরাতে প্রকাশ পায় সাপ্লিমেন্টারি লিস্টের তালিকা।

নাম দেখবেন কীভাবে?

কমিশনের ওয়েবসাইট ও ECI অ্যাপে দেখা যাবে নাম।

voters.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে তালিকা দেখতে পারেন। ওয়েবসাইটে গিয়ে প্রথমে ক্লিক করতে হবে পশ্চিমবঙ্গ ও ২০২৬ অপশনে। SIR সাপ্লিমেন্টারি অপশনে ক্লিক করতে হবে। এপিক নম্বর দিয়ে নাম খুঁজতে হবে

নাম দেখা যাবে ceowestbengal.wb.gov.in ওয়েবসাইটে ECI নেট অ্যাপে দেখা যাবে তালিকা

আর যাঁরা অনলাইনে পারবেন না, অফলাইনেও দেখা যাবে নাম। জেলাশাসকের অফিসে গিয়ে তালিকা দেখতে পারেন। পাশাপাশি এসিডও ও এডিএম-এর অফিসে গিয়ে তালিকা দেখতে পারবেন। তাছাড়া, প্রত্যেক বুথে বুথে তালিকা টাঙিয়ে দেওয়া হবে।

Follow Us