Sukhendu Sekhar Roy: ‘এরা তো ইতরশ্রেণির লোক…’, মমতার জমানা নিয়ে বিস্ফোরক সুখেন্দু শেখর
Sukhendu on Trinamool: গত জুলাই মাসে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন তিন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক আজ, রাজ্য বিজেপির সদর দফতরে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগ দেন। বিজেপির পতাকা হাতে তুলে নেন। পরে বিজেপির টিকিটেই মনোনয়ন দেন রাজ্যসভায়।

কলকাতা: গত জুলাই মাসে বিজেপির পতাকা তুলে নেন সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Shekhar Roy)। আর এবার পুরনো দল তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন সুখেন্দু শেখর রায়। ইন্দ্রনীল সেনের মন্ত্রিত্ব থেকে শুরু করে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের (Abhishek Banerjee) বিদেশ ভ্রমণ নিয়ে একের পর এক প্রশ্ন তুললেন তিনি।
রাজ্যের প্রাক্তন পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন যখন হেফাজতে, তখন সুখেন্দু শেখর মমতার আমলের মন্ত্রিসভা সম্পর্কে বলেন, “পুরো মন্ত্রিসভাটাই চোর। ইতরশ্রেণির লোককে নিয়ে বিধায়ক-মন্ত্রী বানানো হয়েছিল। মানুষের টাকা লুঠ করেছে।” অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে কটাক্ষ করে সুখেন্দপ বলেন, স্পেশাল ফ্লাইটে সারা পৃথিবী ঘুরে বেড়ায় কীভাবে! বলা হচ্ছে, পার্টির পয়সায়। পার্টির পয়সা এল কোথা থেকে?”
উল্লেখ্য, গত জুলাই মাসে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন তিন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক আজ, রাজ্য বিজেপির সদর দফতরে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগ দেন। বিজেপির পতাকা হাতে তুলে নেন। পরে বিজেপির টিকিটেই মনোনয়ন দেন রাজ্যসভায়।
মমতাপন্থী তৃণমূলের নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় তীব্র কটাক্ষ করেন সুখেন্দুকে। তিনি বলেন, “কৃতজ্ঞতা বোধ কি একেবারে চলে গেল? চোর ছিল যখন, তখন থাকলেন কেন? যে বারে বারে অবস্থান পাল্টায়, দল পাল্টায়, তার কী নীতিবোধ আছে বলুন তো?”
