AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sumit Roy: আরও বিপদে অভিষেকের PA, সরকারি চাকরি নিয়ে বড় অভিযোগ সুমিতের বিরুদ্ধে

Sumit Roy: তৃণমূলের বেলেঘাটার বিধায়ক তথা মুখপত্র কুণাল ঘোষ বলেন, "সুমিত রায় সম্পর্কে যা যা বলার আগে বলেছি। আমি তৃণমূলের মুখপাত্র, সুমিত রায়ের নই। তাই ওঁকে নিয়ে কিছু বলব না। আইন আইনের মতো চলবে। আর আমি ওঁকে নিয়ে বেশি কিছু বলব না, অনেকে রেগে যান।"

Sumit Roy: আরও বিপদে অভিষেকের PA, সরকারি চাকরি নিয়ে বড় অভিযোগ সুমিতের বিরুদ্ধে
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুমিত রায়Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 21, 2026 | 3:11 PM
Share

কলকাতা: কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়? সেই নিয়ে প্রশ্নের মধ্যেই এবার আরও চাপে তিনি। কারণ, তাঁর বিরুদ্ধে এবার দায়ের হল নয়া মামলা। পুলিশ সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় এই নয়া মামলা দায়ের হয়েছে। আগেই তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছিল। এর মধ্যেই আবার নয়া মামলা।

পুলিশ সূত্রে খবর, সুমিতের বিরুদ্ধে নতুন করে ডেবরা থানায় অভিযোগ দায়ের হয়েছে। সরকারি চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। একজন জনৈক ব্যক্তি অপর আর একজন ব্যক্তির মাধ্যমে সুমিতকে লক্ষাধিক টাকা দিয়েছিলেন চাকরির জন্য। জানা যাচ্ছে, সেই টাকা দেওয়ার পর নথি পেয়েছিলেন, তারপর তাঁর মেডিক্যাল পরীক্ষা হয়েছিল। কিন্তু এত সবের পরও চাকরি হয়নি। শেষমেশ তিনি অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করেছে।

এখানে উল্লেখ্য, প্রতারণা ও জমি দুর্নীতি মামলায় সুমিতের বিরুদ্ধে খোঁজ চালাচ্ছে পুলিশ। মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদে অভিষেকের আপ্ত সহায়কের নাম সামনে আসে। তারপরই সুমিতের খোঁজে অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছে গিয়েছিল শালবনী থানার পুলিশ। কিন্তু খোঁজ মেলেনি তাঁর। জারি হয় লুকআউট নোটিসও।

তৃণমূলের বেলেঘাটার বিধায়ক তথা মুখপত্র কুণাল ঘোষ বলেন, “সুমিত রায় সম্পর্কে যা যা বলার আগে বলেছি। আমি তৃণমূলের মুখপাত্র, সুমিত রায়ের নই। তাই ওঁকে নিয়ে কিছু বলব না। আইন আইনের মতো চলবে। আর আমি ওঁকে নিয়ে বেশি কিছু বলব না, অনেকে রেগে যান।”

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?