AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu on RG Kar Case: তিলোত্তমাকে দাহর পর সই করেন এরা, এতদিনে প্রকাশ্যে এল নাম, CP-কে কী করতে হবে বলে দেন শুভেন্দু

Suvendu Adhikari: এরপর একদিন যেতে না যেতেই অ্যাকশনে পুলিশ। শুরু হল নতুন করে তদন্ত। পুলিশ সূত্রে খবর, খড়দহ থানায় তিলোত্তমার বাবা লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেখানে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ সহ, সোমনাথ দে ও সন্দীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে

Suvendu on RG Kar Case: তিলোত্তমাকে দাহর পর সই করেন এরা, এতদিনে প্রকাশ্যে এল নাম, CP-কে কী করতে হবে বলে দেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit: Facebook
| Edited By: | Updated on: Aug 11, 2026 | 9:45 AM
Share

কলকাতা: তিলোত্তমার মৃত্যুর দু’বছর পার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি আরজি কর-কাণ্ডে বিচার এনে দেবেন। গত ৯ অগস্ট তিলোত্তমার মৃত্যু বার্ষিকীর দিন বলেছিলেন, ‘তিলোত্তমাকে আমরা ভুলিনি’। আর মুখ্যমন্ত্রীর যেমন কথা তেমন কাজ। আর এই ঘটনায় এবার নতুন FIR-দায়ের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর নতুন FIR দায়ের। লিখিত অভিযোগ দায়ের করলেন তিলোত্তমার বাবা। আর এই ঘটনায় নাম উঠে এল আরও দুই নতুনের।

শুভেন্দু অধিকারী কী বলেছিলেন?

গত রবিবার তিলোত্তমার স্মরণে সভার আয়োজন হয়। সেখানেই উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে বলেছিলেন, “মৃতদেহ দাহ করার খরচ বাড়ির লোক দেয়নি। বাড়ির লোককে সই করতে হয়। সেই সইও ছিল না। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে ও সন্দীপ মুখোপাধ্যায় এই কাণ্ড করেছেন।” এরপর সিপি ব্যারাকপুরের দিকে তাকিয়ে শুভেন্দু নির্দেশ দেন, “দয়া করে নতুন কেস চালু করুন। দ্রুত অ্যকশন নিন। আমার যা করার আছে করব। অভয়াকে ভুলিনি…অভায়কে ভুলিনি। মানুষ জিতিয়েছেন এই কেসেরে বিচারের জন্য। আমি কমিটেড…আমি কমিটেড।”

এরপর একদিন যেতে না যেতেই অ্যাকশনে পুলিশ। শুরু হল নতুন করে তদন্ত। পুলিশ সূত্রে খবর, খড়দহ থানায় তিলোত্তমার বাবা লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেখানে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ সহ, সোমনাথ দে ও সন্দীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। অপরাধমূলক ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, ভয় দেখানো ও জোর করে আটকে রাখা সহ একাধিক ধারায় রুজু হয়েছে মামলা।

Follow Us
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!