AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari on Bikash bhawan: প্রধানমন্ত্রীর কথায় মান্যতা, বিকাশ ভবনে শুরু হল ওয়ার্ক ফ্রম হোম

এখানে উল্লেখ্য মে মাসের ১৪ তারিখ জ্বালানি বাঁচাতে ওয়ার্ক ফ্রম হোমে ফিরতে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তাঁর নির্দেশ মেনে ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বড় পদক্ষেপ করেন। ওয়ার্ক ফ্রম হোম ঘোষণা করেন দিল্লি সরকার।

Suvendu Adhikari on Bikash bhawan: প্রধানমন্ত্রীর কথায় মান্যতা, বিকাশ ভবনে শুরু হল ওয়ার্ক ফ্রম হোম
শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 23, 2026 | 7:21 PM
Share

কলকাতা: করোনার সময় বাড়ি থেকে বসেই কাজকর্ম করা হত। পুনরায় সেই পদ্ধতিই ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। পশ্চিম এশিয়ায় যুদ্ধ বিদ্ধস্ত পরিস্থিতিতে সামাল দিতেই এই সিদ্ধান্ত। আর প্রধানমন্ত্রী সেই আবেদন মেনেই বিকাশ ভবনে বিদ্যুত ও পেট্রল বাঁচানোর পরিকল্পনা রাজ্য সরকারের। ওয়ার্ক ফ্রম হোম হবে সিনিয়র আধিকারিকদের।

বিকাশ ভবন সূত্রে খবর, এবার থেকে সব মিটিং হবে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে। কমাতে হবে লিফটের ব্যবহার। শুধু তাই নয়, পুল কারের মাধ‍্যমে কর্মচারীদের অফিসে আসতে নির্দেশ। একই সঙ্গে সন্ধে সাতটার পর অপ্রয়োজনীয় আলো জ্বালিয়ে রাখা যাবে না। তবে, এখনই সব কর্মীদের জন্য বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হচ্ছে না। কারণ, সকলকে বাড়ি থেকে কাজের সুবিধা দিলে কাজকর্ম যাতে ব্যাহত হতে পারে। সেই দিকে নজর দেওয়ার জন্যই আপাতত সকলে এমন সুবিধা পাবে না।

এখানে উল্লেখ্য মে মাসের ১৪ তারিখ জ্বালানি বাঁচাতে ওয়ার্ক ফ্রম হোমে ফিরতে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তাঁর নির্দেশ মেনে ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বড় পদক্ষেপ করেন। ওয়ার্ক ফ্রম হোম ঘোষণা করেন দিল্লি সরকার। সমস্ত সরকারি অফিসে সপ্তাহে দুই দিন করে ওয়ার্ক ফ্রম হোমের (Work From Home) নির্দেশ দেওয়া হয়। এমনকী, দিল্লির বিজেপি সরকার অফিসিয়াল কাজের জন্য ব্যবহৃত গাড়িগুলিতে পেট্রোলের বরাদ্দও কমিয়ে দিয়েছে। অফিসারদের জন্য বরাদ্দ জ্বালানি ২০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। মাসে ২০০ লিটার বরাদ্দ করা হয়েছে। দিল্লির পর এবার পশ্চিমবঙ্গেও করা হল একই পদক্ষেপ।

Follow Us
কচ্ছপের ছবি পোস্ট করে এ কী বললেন কুণাল ঘোষ
কচ্ছপের ছবি পোস্ট করে এ কী বললেন কুণাল ঘোষ
দেখুন কীভাবে সিগন্যালে দাঁড়িয়ে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়
দেখুন কীভাবে সিগন্যালে দাঁড়িয়ে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়
'আর হোয়াটসঅ্যাপে নয়...', নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দুর
'আর হোয়াটসঅ্যাপে নয়...', নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দুর
ওএমআর শিট নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, বদলে যাবে পরীক্ষার নিয়ম!
ওএমআর শিট নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, বদলে যাবে পরীক্ষার নিয়ম!
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ