Suvendu Adhikari on Mamata: ‘এই ধরনের কথা বললে রাষ্ট্রবাদী জনতা উপড়ে ফেলে দেবে’, মমতাকে বার্তা শুভেন্দুর
Mamata Banerjee Azadi: শনিবার শ্রীরামপুরে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম ও ফুটবলার প্রতীক পাওয়ার পর শনিবারই ছিল প্রথম জনসভা। সেই সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, "কেন আজাদি বলবে না, ১০০ বার বলবে।"

কলকাতা: ‘সবাইকে এক থাকতে হবে, সতর্কও থাকতে হবে’। নেতাজি ইন্ডোরে সন্তদের সমাবেশে দাঁড়িয়ে রবিবার এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বক্তব্য, সরকার বদলেছে, এখন গীতাপাঠ বা হনুমান চল্লিশা পাঠ করা যাবে নির্ভয়ে। সেইসঙ্গে ‘টুকরে টুকরে গ্যাং’ নিয়ে আরও একবার সতর্ক করলেন শুভেন্দু। উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কথাও।
কী বলেছেন মমতা
শনিবার শ্রীরামপুরে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম ও ফুটবলার প্রতীক পাওয়ার পর শনিবারই ছিল প্রথম জনসভা। সেই সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, “কেন আজাদি বলবে না, ১০০ বার বলবে। আজাদি মানে তো স্বাধীনতা। তা কেন বলা যাবে না?”
‘উপড়ে ফেলে দেবে’
রবিবার গীতাপাঠের আসরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, “যারা দেশের ভিতরে থেকে আজাদি বলছে, তাদের সতর্ক থাকতে হবে। গতকাল ১৫০ জন লোককে নিয়ে সভা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেছেন আজাদি। আজাদি মানে স্বাধীনতা। সেই স্বাধীনতা ১৯৪৭-এ মিলেছে। এই ধরনের কথা যারা বলবে, রাষ্ট্রবাদী জনতা তাদের উপড়ে ফেলে দেবে।” সাংবাদিক বৈঠকেও এই ইস্যুতে সরব হন তিনি।
শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকেও বলেছেন, “নতুন পার্টির নেত্রীর মুখেও আজাদি স্লোগান। এর থেকে প্রমাণিত হয়েছে, আপনারা মানুষের জনাদেশ মানতে রাজি নন। নিজেরা আতঙ্কিত ভীত।”
