Suvendu Adhikari: মধ্যরাতে আলিপুরে ছুটলেন প্রার্থী শুভেন্দু, ঘটনাস্থল থেকেই ফোন সিপিকে
WB Election 2026: জানা গিয়েছে, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর জন্য আলিপুর থানার অন্তৰ্গত অরফানগঞ্জ রোড সংলগ্ন এলাকায় একটি নির্বাচনী ক্যাম্প তৈরি করা হচ্ছে। বুধবার রাতে সেই ক্যাম্প তৈরি করতেই একটি বাঁশ বোঝাই গাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল।

এদিন রাতে আলিপুরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়ে যায়। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।
আলিপুর থানার অন্তৰ্গত অরফানগঞ্জ রোড সংলগ্ন এলাকার ঘটনা। জানা গিয়েছে, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর জন্ আলিপুর থানার অন্তৰ্গত অরফানগঞ্জ রোড সংলগ্ন এলাকায় একটি নির্বাচনী ক্যাম্প তৈরি করা হচ্ছে। বুধবার রাতে সেই ক্যাম্প তৈরি করতেই একটি বাঁশ বোঝাই গাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল।
বিজেপির অভিযোগ, আলিপুর চিড়িয়াখানার পাশে অরফানগঞ্জ রোডের মুখে গাড়িটিকে আটক করে পুলিশ। স্থানীয় বিজেপি সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনার খবর পেয়ে প্রায় মধ্যরাতে ঘটনাস্থলে পৌঁছন শুভেন্দু অধিকারী।
ঘটনাস্থল থেকে কলকাতা পুলিশের সিপি-কে ফোন করেন তিনি। সিইও দফতরেও অভিযোগ করেন শুভেন্দু। সিইও দফতর এবং সিপি-র তরফে ইতিবাচক আশ্বাস পাওয়ার পর বেশ কিছুক্ষণ ঘটনাস্থলেই অপেক্ষা করেন তিনি। অবশেষে পুলিশ বাঁশ বোঝাই গাড়িটিকে ছেড়ে দেয়। এরপর ঘটনাস্থল ছেড়ে চলে যান শুভেন্দু।
