AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari CM Candidate Speculation: ‘আপনি কী মুখ্যমন্ত্রী হবেন?’ কী বললেন শুভেন্দু?

BJP Leader Suvendu Adhikari: শুভেন্দুকে নিয়ে জল্পনা ক্রমশ তীব্র হলেও দলের তরফে বিশেষ কেউ মুখ খোলেননি। মুখ খোলেননি উপরতলার কোনও নেতা। কিন্তু এক সর্বভারতীয় ইউটিউব চ্য়ানেলে মুখ খুললেন শুভেন্দু। দিলেন কোন ইঙ্গিত?

Suvendu Adhikari CM Candidate Speculation: ‘আপনি কী মুখ্যমন্ত্রী হবেন?’ কী বললেন শুভেন্দু?
বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 11, 2026 | 2:59 PM
Share

কলকাতা: শেষ ভোটে তাঁর কাছে হেরে গিয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার হানা দিয়েছেন একেবারে মমতার গড়েই। নন্দীগ্রামে তো লড়ছেনই, সঙ্গে এবার ভবানীপুরে বিজেপির বাজি তিনি। কড়া টক্কর, কিন্তু অকুতভয় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু পদ্ম কর্মী থেকে আমজনতা, সবার মুখে একটাই প্রশ্ন, পালাবদল যদি সত্যিই হয় তবে কী এবার বিরোধী দলনেতার আসন ছেড়ে মুখ্যমন্ত্রীর আসনে বসছেন তিনিই? ভোট বঙ্গে তা নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে। তাঁর মনোনয়ন জমা দেওয়ার দিন বিশাল রোড শো করেছিলেন খোদ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আর তাতেই যেন গেরুয়া শিবিরের অন্দরে নিজের অবস্থানটা, নিজের কর্তৃত্বটা আর একবার বুঝিয়ে দিয়েছিলেন শুভেন্দু। 

যদিও জল্পনার মধ্যে আগে শুভেন্দু বলেছিলেন, “কর্মীরা আবেগে মুখ‍্যমন্ত্রীর কথা বলছেন। আমাদের মুখ মোদীজি। কর্মীদের আবেগকে মাথায় রেখেই কেউ মুখ্যমন্ত্রী হবেন।” শুভেন্দুকে নিয়ে জল্পনা ক্রমশ তীব্র হলেও দলের তরফে বিশেষ কেউ মুখ খোলেননি। মুখ খোলেননি উপরতলার কোনও নেতা। কিন্তু এক সর্বভারতীয় ইউটিউব চ্য়ানেলে মুখ খুললেন শুভেন্দু। দিলেন কোন ইঙ্গিত? 

সুকান্ত মজুমদার যদিও আগে বলেছেন, “আগামিদিনে রাজ্যে যিনিই বিজেপির মুখ্যমন্ত্রী হোন না কেন, তিনি আমিষাশী হবেন।” বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেছিলেন, “শুভেন্দু অধিকারী আমাদের নেতা, বিধানসভার বিরোধী দলনেতা। আমাদের নেতা-কর্মীদের মধ্যে মুখ্যমন্ত্রী মুখ নিয়ে কোনও জল্পনা নেই। আমাদের একটা বোর্ড আছে, তারাই সিদ্ধান্ত নেবে।” খানিক একই সুর শুভেন্দুর গলাতেও। বলছেন, “আমার কোনও ব্যক্তিগত অ্যাজেন্ডা নেই। বাংলায় কোনও নির্বাচিত বিজেপি বিধায়কই মুখ্যমন্ত্রী হবে। বিজেপি একটা গণতান্ত্রিক পার্টি।” 

‘আপনি কী মুখ্যমন্ত্রী হবেন?’  

একেবারে সরাসরি শুভেন্দুর কাছে ধেয়ে গেলেও উত্তর দিলেন একেবারে ঠান্ডা মাথাতেই। শুধু বললেন, “আমি কোনও মন্তব্য করছি না। বিজেপি একটা সংঘবদ্ধ পরিবার। একসঙ্গে আমরা মমতার বিরুদ্ধে লড়াই করছি। ওনাকে সরানোই আমাদের একমাত্র অ্যাজেন্ডা। বাংলাকে বরবাদ করে দিয়েছে। দেশের সংস্কৃতিক রাজধানীকে শেষ করে দিয়েছে।” অন্যদিকে বিজেপির জয়ের ব্য়াপারেও ফের একবার আত্মবিশ্বাসেরই সুর শোনা গেল তাঁর গলায়। বললেন, “আমরা বিভেদের কোনও চেষ্টা করছি না। এটা ভুল কথা। সেই জন্যই আমরা দিল্লি, মহারাষ্ট্র, বিহারে জিতেছি। আগে ওড়িশা জিতেছি। কলিঙ্গ-অঙ্গ আগেই হয়েছে, এবার বঙ্গ। জয় মা কালী বলে অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ আমাদেরই হবে।”  

Follow Us