AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ‘বয়সে বড়, তাই একটা অনুরোধ’, পুজোর মধ্যে মমতার কাছে কী অনুরোধ শুভেন্দুর?

Mamata Banerjee Suvendu Adhikari: দিল্লির পর এ বার কলকাতার রাজপথেও কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির ডাক দিল তৃণমূল। মঙ্গলবার দেবীপক্ষের তৃতীয়ার দুপুর ২টো থেকে রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করার কথা ঘোষণা করা হয়েছে। তৃণমূলের তরফে প্রকাশিত প্রচারপত্রে এই কর্মসূচিকে ‘বিপুল প্রতিবাদ মিছিল’ বলে উল্লেখ করা হয়েছে।

Suvendu Adhikari: 'বয়সে বড়, তাই একটা অনুরোধ', পুজোর মধ্যে মমতার কাছে কী অনুরোধ শুভেন্দুর?
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 12, 2026 | 10:54 PM
Share

কলকাতা: কলকাতায় মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতার উদ্দেশে তাঁর পরামর্শ, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব, এগুলো না করাই ভালো।’ তাঁর প্রশ্ন, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত কেন মিছিল? মুখ্যমন্ত্রীর তাৎপর্যপূর্ণ বক্তব্য, ‘পুলিশকে বলব, যেখানে মিছিল শুরু হবে, সেখানেই যেন শেষ করে দেয়।’

শুভেন্দুর কথায়, “ওনাকে পরামর্শ দেব, অনুরোধ করব, বয়সে বড়। এগুলো না করাই ভালো। আর কেনই বা রাজাবাজার থেকে পার্কসার্কাস এলাকা বেছে নিলেন?”

উল্লেখ্য,দিল্লির পর এ বার কলকাতার রাজপথেও কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির ডাক দিল তৃণমূল। মঙ্গলবার দেবীপক্ষের তৃতীয়ার দুপুর ২টো থেকে রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করার কথা ঘোষণা করা হয়েছে। তৃণমূলের তরফে প্রকাশিত প্রচারপত্রে এই কর্মসূচিকে ‘বিপুল প্রতিবাদ মিছিল’ বলে উল্লেখ করা হয়েছে। তবে মিছিলের অনুমতি নিয়ে শেষপর্যন্ত কলকাতা পুলিশের অবস্থান কী হয়, তা নিয়েই এখন তৈরি হয়েছে প্রশ্ন।

কেবল এই মিছিল নিয়ে নয়, দিল্লিতে মমতার লড়াই নিয়েও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “দিমাগী নকশালদের সঙ্গে দিল্লিতে গিয়ে দেশ ভাঙার চক্রান্ত করছেন।” তাঁর কটাক্ষ, “সিপিএম বিরোধিতা করতে গিয়ে যে তৃণমূল গঠন, সেই এম এ বেবির পায়ে পড়ছেন মমতা।”

Follow Us