AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফাঁসিয়ে দিতে পারে রাজ্য পুলিস! রাজ্যপালকে বিস্ফোরক চিঠি শুভেন্দুর

তিনি বিধায়ক পদ ত্যাগ করার পর প্রতিহিংসামূলক পদক্ষেপ করতে পারে কলকাতা বা রাজ্য পুলিস। এমনটা হলে যাতে তৎক্ষণাৎ রাজভবনের হস্তক্ষেপ হয়, এই চিঠির মাধ্যমে বস্তুত সেটাই নিশ্চিত করতে চেয়েছেন সদ্য বিধায়ক পদ ত্যাগী এই নেতা।

ফাঁসিয়ে দিতে পারে রাজ্য পুলিস! রাজ্যপালকে বিস্ফোরক চিঠি শুভেন্দুর
ফাইল ছবি।
| Updated on: Dec 16, 2020 | 7:12 PM
Share

কলকাতা: রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) বিস্ফোরক চিঠি দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন রাজ্যপালকে দেওয়া চিঠিতে তিনি লিখেছেন, দলত্যাগের পর রাজনৈতিক প্রতিহিংসাবশত কলকাতা বা রাজ্য পুলিস তাঁকে ফাঁসিয়ে দিতে পারে। আশঙ্কা করছেন তিনি। সেই অবস্থায় যেন হস্তক্ষেপ করেন রাজ্যপাল। এমনটাই আবেদন শুভেন্দুর।

চিঠিতে শুভেন্দুর স্পষ্ট দাবি, তিনি বিধায়ক পদ ত্যাগ করার পর প্রতিহিংসামূলক পদক্ষেপ করতে পারে কলকাতা বা রাজ্য পুলিস। এমনটা হলে যাতে তৎক্ষণাৎ রাজভবনের হস্তক্ষেপ হয়, এই চিঠির মাধ্যমে বস্তুত সেটাই নিশ্চিত করতে চেয়েছেন সদ্য বিধায়ক পদ ত্যাগী এই নেতা। শুভেন্দুর দেওয়া চিঠির ছবি টু্ইট করেছেন রাজ্যপাল নিজেই। তিনি ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ করেছেন বলেও লেখেন টুইটে।

বলার অপেক্ষা রাখে না, এই চিঠির মাধ্যমে রাজ্য প্রশাসনকে বেজায় চাপের পাশাপাশি অস্বস্তিতেও ফেলেছেন শুভেন্দু। কেননা, তৃণমূল ত্যাগী একাধিক নেতাদের বিরুদ্ধে রাজ্য ও কলকাতা পুলিসের কম মামলা চলছে না। সেটা মুকুল রায় হোক বা অর্জুন সিং, দলত্যাগী প্রত্যেক নেতারাই অভিযোগ করে এসেছেন, পুলিসের বেশিরভাগ মামলাই রাজনৈতিক প্রতিহিংসামূলক। শুভেন্দুর এই চিঠিও তাঁদের প্রতিহিংসার অভিযোগকেই শক্ত করছে।

আরও পড়ুন:

আরও একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়। তৃণমূলের একাধিক নেতা ও রাজ্য সরকার যখন রাজভবনের চৌহদ্দি এড়িয়ে চলছে, তখন শুভেন্দু বিধায়ক পদ ছাড়ার পরই রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন। তাঁর এই চিঠির রাজনৈতিক তাৎপর্যও যে অপরিসীম। বিশেষ করে রাজ্যপালকে দেওয়া এই চিঠি পেয়ে ধনখড় যতটা না প্রস্তুতি নেবেন, তার থেকেও বেশি মেপে এবার রাজ্য ও কলকাতা পুলিসকে পা ফেলতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতামত এমনটাই।

আরও পড়ুন:

Follow Us
'রিঙ্কু বৌদি টিকিট পায়নি বলেই...', দিলীপ ঘোষকে নিয়ে যা বললেন কুণাল
'রিঙ্কু বৌদি টিকিট পায়নি বলেই...', দিলীপ ঘোষকে নিয়ে যা বললেন কুণাল
মঙ্গলবারই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
মঙ্গলবারই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
আরজি করে লিফট বিপর্যয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
আরজি করে লিফট বিপর্যয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
'আপনাদের কাছে উৎসব আগে?', সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য়ের
'আপনাদের কাছে উৎসব আগে?', সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য়ের
সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ পড়লে কী করবেন
সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ পড়লে কী করবেন
'গুলি দেখেছ? আওয়াজে প্যান্ট...', রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ
'গুলি দেখেছ? আওয়াজে প্যান্ট...', রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
'গরিবদের পাশে কেউ দাঁড়ায়না...', আরজি করে এসে এ কী অভিজ্ঞতা
'গরিবদের পাশে কেউ দাঁড়ায়না...', আরজি করে এসে এ কী অভিজ্ঞতা
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের