AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Swarup Biswas Controversy: টলিউডের পাশাপাশি ময়দানেও দাদাগিরি স্বরূপের! এবার রাজ্য গেমসে আর্থিক তছরূপের অভিযোগ

Swarup Biswas in State Games controversy: উঃ২৪ পরগণা জেলা ক্রীড়া সচিব নবাব ভট্টাচার্যের দাবি, শুধুমাত্র জার্সি নিয়ে সিবিআই তদন্ত হতে পারে। জঘন্য পরিষেবা ছিল খেলোয়াড়দের জন্য। তিনি বলছেন, “আমি ব্যবস্থাপনা নিয়ে মুখ খোলায় মন্ত্রী অরূপ বিশ্বাস আমাকে বলেছিল, তোর খুব ডায়লগ হয়ে গেছে। ডায়লগ দিতে শিখেছিস।”

Swarup Biswas Controversy: টলিউডের পাশাপাশি ময়দানেও দাদাগিরি স্বরূপের! এবার রাজ্য গেমসে আর্থিক তছরূপের অভিযোগ
স্বরূপ বিশ্বাসImage Credit: Social Media
| Edited By: | Updated on: Jun 06, 2026 | 5:43 PM
Share

কলকাতা: টলিউডের পাশাপাশি ময়দানেও স্বরূপের দাদাগিরি! দাদার নাম ভাঙিয়ে চলত চোখরাঙানি! রাজ্য গেমসে আর্থিক তছরূপের অভিযোগ স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে! গত বছর রাজ্য গেমসের চেয়ারম্যান করা হয় স্বরূপ বিশ্বাসকে। মালদহে রাজ্য গেমস চলার সময় অ্যাথলিটদের থাকা এবং খাওয়ার মান নিয়ে ওঠে প্রশ্নে। স্থানীয় একটি স্কুলে কোনওমতে গাদাগাদি করে থাকে অ্যাথলিটরা। এমনকি খাবারের পাতেও দেওয়া হয় ভাত আর ডাটা চচ্চরি। ছিল না কোনও প্রোটিনজাতীয় খাবার। চারবেলার পরিবর্তে দু’বেলা খাবারের বন্দোবস্ত করা হয় অ্যাথলিটদের জন্য। রাজ্য গেমসের জন্য পূর্বতন রাজ্য সরকার আলাদা বাজেট নির্ধারিত করলেও ধরা পড়ে চূড়ান্ত অব্যবস্থার ছবি। দাদার ক্ষমতাবলে রাজ্য গেমসের চেয়ারম্যান হন ভাই স্বরূপ। তা নিয়ে পালাবদলের পর এবার সুর চড়াচ্ছেন ক্রীড়া-কর্তারা।  

উঃ২৪ পরগণা জেলা ক্রীড়া সচিব নবাব ভট্টাচার্যের দাবি, শুধুমাত্র জার্সি নিয়ে সিবিআই তদন্ত হতে পারে। জঘন্য পরিষেবা ছিল খেলোয়াড়দের জন্য। তিনি বলছেন, “আমি ব্যবস্থাপনা নিয়ে মুখ খোলায় মন্ত্রী অরূপ বিশ্বাস আমাকে বলেছিল, তোর খুব ডায়লগ হয়ে গেছে। ডায়লগ দিতে শিখেছিস।”

বিওএ-র সচিব জহর দাস বলছেন, “প্রতি বছর স্টেট গেমসে রাজ্য সরকারের দেওয়া অনুদান থেকে কিছু অর্থ বাঁচে। এবারে তো উল্টে আমাদের সাড়ে ৭ লাখ টাকা দিতে হয়। এরকম স্টেট গেমস দেখিনি। চূড়ান্ত অব্যবস্থা। মালদার ডিএসএ-র কর্মকর্তাদের সঙ্গে স্বরূপের কোনও আর্থিক লেনদেন ছিল কিনা জানি না।” যদিও নতুন সরকারের যে সবদিকেই নজর রয়েছে তা পরিষ্কার নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের কথাতেই। তাঁর সাফ কথা, “যারা যেমন কর্ম করেছে তার ফল ভোগ করছে। বিওএ-র অ্যাকাউন্টস অডিট হবে। কান টানলে মাথা আসে।” 

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা