AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Assembly: ‘দায়িত্ব কি পালন হয়েছে?’ বোসের চিঠি বিধানসভায়

Assembly: যদিও তার জবাবি চিঠিও পাঠিয়েছেন বিধানসভার স্পিকার। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথ কোন পরিস্থিতিতে হয়েছে, তা জানিয়ে রাজ্যপালকে চিঠি স্পিকারের। রাজ্যপালকে এ প্রসঙ্গে বিধানসভার পরিষদীয় রীতির কথা উল্লেখ করেছেন স্পিকার।

Assembly: 'দায়িত্ব কি পালন হয়েছে?' বোসের চিঠি বিধানসভায়
পশ্চিমবঙ্গ বিধানসভাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 19, 2024 | 5:41 PM
Share

কলকাতা: ২৩ জুলাই নব নির্বাচিত চারজন প্রতিনিধির শপথ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিধানসভার অধিবেশন চলাকালীন সেই শপথ হতে পারে, তেমনই প্রস্তুতি রাখা হয়েছে বিধানসভার তরফে বলে খবর। নবনির্বাচিত বিধায়ক হিসাবে শপথ নেবেন সুপ্তি পাণ্ডে, মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী, মধুপর্ণা ঠাকুর। শপথের জন্য রাজভবনে চিঠি পাঠিয়েছিল রাজ্যের পরিষদীয় দফতর। কিন্তু এখনও পর্যন্ত সে বিষয়ে রাজভবনের তরফে কোনও স্পষ্ট উত্তর না আসায় এই প্রস্তুতি রাখা হয়েছে বলে বিধানসভা সূত্রে খবর। এরইমধ্যে আবার নয়া জটিলতা।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেনের শপথ পাঠ করানোর দায়িত্ব ডেপুটি স্পিকারকে দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই দায়িত্ব কি পালন হয়েছে? প্রশ্ন তুলে বিধানসভাকে চিঠি দিলেন রাজ্যপাল। রাজ্যপাল চিঠিতে লিখেছেন, তিনি সংবাদমাধ্যম থেকে জানতে পেরেছেন শপথ বাক্য স্পিকার পড়িয়েছেন। তা কি সত্যি? ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেওয়ার পরেও কি করে স্পিকার সেই শপথ করালেন? ওই দুই বিধায়কের শপথের ক্ষেত্রে রাজ্যপাল যে দায়িত্ব দিয়েছিলেন? তা পালন না হলে আবার নতুন করে চার জন প্রতিনিধির শপথের অনুমতি কেন চাওয়া হচ্ছে প্রশ্ন রাজ্যপালের?

যদিও তার জবাবি চিঠিও পাঠিয়েছেন বিধানসভার স্পিকার। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথ কোন পরিস্থিতিতে হয়েছে, তা জানিয়ে রাজ্যপালকে চিঠি স্পিকারের। রাজ্যপালকে এ প্রসঙ্গে বিধানসভার পরিষদীয় রীতির কথা উল্লেখ করেছেন স্পিকার। রাজ্যপাল সায়ন্তিকা আর রেয়াতের শপথ পাঠের দায়িত্ব ডেপুটি স্পিকারকে দিয়েছিলেন। অধিবেশন চলাকালীন স্পিকার সেখানে থাকলে ডেপুটি স্পিকার শপথ পড়াতে পারেন না। অধিবেশনেই সেই পরিষদীয় রীতির কথা উল্লেখ করে স্পিকারকে শপথের দায়িত্ব তুলে দেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। এই পর্ব এবং পরিষদীয় রীতির বিস্তারিত তথ্য জবাবি চিঠিতে রাজ্যপালকে জানিয়েছেন স্পিকার।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা