
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন তাপস মণ্ডল। আপাতত জামিনে মুক্ত তিনি। এবার সেই অভিযুক্তই ফাঁস করলেন একাধিক তথ্য। তাঁর অভিযোগ, নিয়োগ দুর্নীতির মূল মাস্টার-মাইন্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর এই সবটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বলে টিভি ৯ বাংলাকে
Tv9 বাংলা: কত টাকা আপনার মাধ্যমে কুন্তলের কাছে গিয়েছিল?
তাপস মণ্ডল: মোট ১৯ কোটি ৪৪ লক্ষ ৫০ হাজার টাকা
Tv9 বাংলা: এটা কি ধাপে-ধাপে গিয়েছে?
তাপস মণ্ডল: ষোলো থেকে একুশ পর্যন্ত ধাপে-ধাপে টাকা গিয়েছে। নগদে কুন্তলকে হাতে দেওয়া হয়েছিল।
তাপস মণ্ডল: আমি একটা ডায়রি মেনটেইন করতাম। ওকে বলেছিলাম যত টাকা নিয়ে যাবে ওই লিখে রাখবে। আবার যখন কেউ টাকা দিতে যেত ওই ডায়রি সঙ্গে করে নিয়ে যেত । কুন্তল সই করে টাকা নিত। ১৯ কোটি ৪৪ লক্ষ ৫০ হাজার টাকা কুন্তল রিসিভ করত।
Tv9 বাংলা: এই টাকা শেষমেশ কোথায় যেত?
তাপস মণ্ডল: এই টাকা কাকুর কাছে যেত। আর কাকু যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক, আর উনি অভিষেকের নাম করেই যেহেতু টাকা নিচ্ছে আমি কনফার্ম ছিলাম যে তাহলে অভিষেকের কাছেই টাকা যাচ্ছে। সুজয় ভদ্রের সঙ্গে কুন্তলের যে কথা হত সেটা শুনেছি। টাকার চাপ আসত আমি বুঝতাম।
Tv9 বাংলা: কালীঘাটের কাকুর কথায় কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ শুনতে পেয়েছেন?
তাপস মণ্ডল: হ্যাঁ। উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতেন না। বলতেন সাহেব। অনেক সময় বলতেন, সাহেব চাপ দিচ্ছেন টাকা না দিলে ভেরিফিকেশন বন্ধ। টাকা পাঠাও। চাকরি হল না তো।
Tv9 বাংলা: নিয়োগ দুর্নীতির মাথা কে?
তাপস মণ্ডল: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া নিয়োগ দুর্নীতি হচ্ছে এটা মেনে নিতে পারছি না। উনিই মাথা। আমি কুন্তলের নামে অভিষেককে চিঠি দিই। বলেছিলাম আপনার নাম করে কোটি কোটি টাকা তুলছে। কোনও উত্তর পেলাম না।
Tv9 বাংলা: মমতা বন্দ্যোপাধ্যায় কি কিছু জানতেন না? উনি আটকানোর চেষ্টা করতেই পারতেন..
তাপস মণ্ডল: মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না এটা হতে পারে? সব জানতেন।
Tv9 বাংলা:এখনও যাঁর কথা বলছেন তিনি গ্রেফতার হয়নি। কী বলবেন?
তাপস মণ্ডল: আমি তদন্তকারী সংস্থাকে অনেক সাহায্য় করেছি। ওরা খুবই অ্যাক্টিভ। আমার মনে হয়েছে তদন্তে ঘাটতি আছে। আর অভিষেককে গ্রেফতার করতে তথ্য প্রমাণ দরকার। এই গোটা রাজ্যে হাজার কুন্তল পাওয়া যাবে।