Weather Latest Update: দক্ষিণবঙ্গ থেকে গরম কবে বিদায় নেবে? কী খবর দিল হাওয়া অফিস?
আগামী মঙ্গলবার পর্যন্ত চরম গরম এবং অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া,পুরুলিয়া,পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম,বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতে গরম এবং অস্বস্তি চরমই উঠবে। কলকাতা সহ বাকি জেলাতেও গরম অস্বস্তির সঙ্গে আর্দ্রতা জনিত ঘাম প্যাচপ্যাচে হাঁসফাঁস অবস্থা হতে পারে।

কলকাতা: বাংলায় ভেদাভেদ তৈরি করছে প্রকৃতি। একদিকে উত্তরবঙ্গ যখন ভাসছে প্রবল বৃষ্টিতে, সেই সময় দক্ষিণবঙ্গে নাজেহাল অবস্থা গরমে। আলিপুর আবহাওয়া অফিস বলেছে আপাতত এমনই পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। আর দক্ষিণবঙ্গ জুড়ে গরম-অস্বস্তি থাকবে চরমে।
ঘূর্ণাবর্তের কোথায় অবস্থান?
দক্ষিণ বাংলাদেশের দিকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর প্রদেশ থেকে ওড়িশা উপকূল পর্যন্ত।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বজায় থাকছে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ দিনাজপুরে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।
আজ শুক্রবার,শনিবার এবং রবিবার প্রতিবারই বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের কিছু অংশে বৃষ্টি হবে।
রবিবার পর্যন্ত দার্জিলিং,কালিম্পং আলিপুরদুয়ার,কোচবিহার,জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার থেকে বৃষ্টি কমলেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি দার্জিলিং জলপাইগুড়ি,আলিপুরদুয়ারে চলবে।
বেশি বৃষ্টিতে নীচু জায়গায় জল জমবে। পাহাড়ি এলাকায় ধ্বসের আশঙ্কা রয়েছে। সড়ক পরিবহনে সাবধানতার পরামর্শ আবহাওয়া দফতরের।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
আগামী মঙ্গলবার পর্যন্ত চরম গরম এবং অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া,পুরুলিয়া,পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম,বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতে গরম এবং অস্বস্তি চরমই উঠবে। কলকাতা সহ বাকি জেলাতেও গরম অস্বস্তির সঙ্গে আর্দ্রতা জনিত ঘাম প্যাচপ্যাচে হাঁসফাঁস অবস্থা হতে পারে।
আজ বীরভূম,মুর্শিদাবাদ, নদিয়া,পূর্ব বর্ধমান জেলায় কালবৈশাখীর সতর্কতা ও থাকছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে।
রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সোমবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই। ঝড় বৃষ্টি হলেও আগামী সোম-মঙ্গলবার পর্যন্ত স্বস্তির আশ্বাস নেই আবহাওয়া দফতরের।
