AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TET Exam: দেড় লক্ষ পরীক্ষার্থীর তথ্যফাঁসের অভিযোগ, সচিব পর্যায়ে শুরু অনুসন্ধান

TET Exam: হঠাৎ করে দেখা যায়, ২০২২ সালের ১ লক্ষ ৫০ হাজার পরীক্ষার্থীর ফল একটি ভিন্ন ওয়েবসাইটে প্রকাশ হয়ে গিয়েছে। কেবল তাই নয়, সেখান থেকে আবার সার্টিফিকেট ডাউনলোড করারও অপশন দেওয়া হচ্ছে। 

TET Exam: দেড় লক্ষ পরীক্ষার্থীর তথ্যফাঁসের অভিযোগ, সচিব পর্যায়ে শুরু অনুসন্ধান
অন্য ওয়েবসাইটে ফল ফাঁসImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 25, 2025 | 10:42 AM
Share

কলকাতা:   TV9 বাংলার খবরের জের। টেটের তথ্য ফাঁস বিতর্কে, উত্তাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কী করে পর্ষদের তথ্য অন্য ওয়েবসাইটে ফাঁস হল, তা জানতে ইতিমধ্যেই অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে পর্ষদ। নেপথ্যে কি অন্দরের কেউ? খতিয়ে দেখছে পর্ষদ। সচিব পর্যায়ে অনুসন্ধান শুরু করেছে প্রাথমিক বোর্ড।  এমনিতেই পরীক্ষা, ইন্টারভিউ, তার ফলপ্রকাস, নিয়োগ প্রক্রিয়া নিয়ে চাকরিপ্রার্থীদের হাজারও অভিযোগ। প্রতিবাদে বারবার রাজপথে নামছেন তাঁরা। এরই মধ্যে আরও বড় বিতর্ক।

হঠাৎ করে দেখা যায়, ২০২২ সালের ১ লক্ষ ৫০ হাজার পরীক্ষার্থীর ফল একটি ভিন্ন ওয়েবসাইটে প্রকাশ হয়ে গিয়েছে। কেবল তাই নয়, সেখান থেকে আবার সার্টিফিকেট ডাউনলোড করারও অপশন দেওয়া হচ্ছে।  রেজিস্ট্রেশন নম্বর কোথায় দিতে হবে, সেটাও সুস্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। কেবল প্রাথমিকের ফলই নয়, এই ওয়েবসাইট থেকে আরও একাধিক পরিষেবা পাওয়া যায়। ভোটার কার্ড সংক্রান্ত বিভিন্ন তথ্যও রয়েছে সেখানে। অথচ  সংশ্লিষ্ট ওই ওয়েবসাইটের কোনও তথ্য সরকারি ভাবে নেই। সেটাকে ঘিরেই রীতিমতো চাঞ্চল্য ছড়ায়।

অনেক শিক্ষাকর্তার মতেই এর পিছনে বড় কোনও রহস্য থাকতে পারে। হাইকোর্টেই এই বিষয়টি উত্থাপিত হবে। যদিও, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, “এটা সত্য কি না আমায় দেখতে হবে। আমি দেখে নিচ্ছি। আগে সার্চ করে নিন। এমন চক্র থাকলে তো ব্যবস্থা নেব। আমাদের ওয়েবসাইট থেকে এমনটা সম্ভব নয়।”

Follow Us
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে