Weather Update: এপ্রিলের শুরুতেই তাপপ্রবাহের সতর্কতা, কলকাতারই তাপমাত্রা পৌঁছতে পারে ৩৯ ডিগ্রিতে, জেলাগুলির জন্য কী বার্তা হাওয়া অফিসের?

Today Weather Update: আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস,বুধবার থেকে পশ্চিমের ৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া,ঝাড়গ্রাম। তাপপ্রবাহের সতর্কতা পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানেও। ৩৮-৩৯ ডিগ্রিতে পৌঁছবে কলকাতার পারদ।

Weather Update: এপ্রিলের শুরুতেই তাপপ্রবাহের সতর্কতা, কলকাতারই তাপমাত্রা পৌঁছতে পারে ৩৯ ডিগ্রিতে, জেলাগুলির জন্য কী বার্তা হাওয়া অফিসের?
প্রতীকী ছবিImage Credit source: Facebook

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 02, 2024 | 10:21 AM

কলকাতা: একেই হয়ত বলে প্রকৃতির খাম-খেয়ালিপনা। একদিকে উত্তরবঙ্গে চলছে ঝড়-বৃষ্টি। অপরদিকে, দক্ষিণবঙ্গে পোড়া গরম। সকাল ৮টার সময়ও খটখট করছে বিভিন্ন জায়গা। ছিটে ফোঁটা বৃষ্টির আশায় বসে লোকজন। তাপমাত্রা প্রায় চল্লিশ ছুঁইছুঁই।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস,বুধবার থেকে পশ্চিমের ৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া,ঝাড়গ্রাম। তাপপ্রবাহের সতর্কতা পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানেও। ৩৮-৩৯ ডিগ্রিতে পৌঁছবে কলকাতার পারদ। জানা যাচ্ছে,বাঁকুড়ার তাপমাত্রা ৪২-২৩ ডিগ্রিতে পৌঁছতে পারে। পুরুলিয়ার তাপমাত্রা ৪১-৪২ ডিগ্রিতে পৌঁছতে পারে।আসানসোল-মেদিনীপুরের তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছতে পারে তাপমাত্রা।

কোথায় কত তাপমাত্রা?

পানাগড়–৪১.৭ ডিগ্রি

বাঁকুড়া–৪০.০ ডিগ্রি

মেদিনীপুর–৪০.০ডিগ্রি

সল্টলেক–৩৮.৮ ডিগ্রি

দমদম–৩৮.৫ ডিগ্রি

আসানসোল–৩৮.৫ ডিগ্রি

আলিপুর–৩৭.১ ডিগ্রি

এ দিকে, গতকালই উত্তরের ৩ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছিল। তার মধ্যে ছিল দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার। ৪০-৫০ কিমি/ঘণ্টা বেগে দমকা বাতাস বইবে। বাকি সব জেলায় হলুদ সতর্কতা। কাল-পরশুও উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে।

 

Follow Us