AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata: মর্মান্তিক ঘটনা! ট্যানারির বর্জ্যে নামতেই দম আটকে মৃত্যু তিন পুরকর্মীর

Kolkata: ট্যানারির নোংরা আবর্জনা পরিষ্কার করার জন্য এদিন সকালে কাজে নেমেছিল কয়েকজন শ্রমিক। তারমধ্যে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। চামড়া বর্জ্যের গন্ধেই শ্বাসরোধ হয়ে মৃত্যু বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

Kolkata: মর্মান্তিক ঘটনা! ট্যানারির বর্জ্যে নামতেই দম আটকে মৃত্যু তিন পুরকর্মীর
প্রতীকী ছবি Image Credit: Facebook
| Edited By: | Updated on: Feb 02, 2025 | 11:54 AM
Share

কলকাতা: কলকাতা লেদার কমপ্লেক্সে থানা এলাকায় মর্মান্তিক মৃত্যু। ট্যানারির বর্জ্যে নেমে কাজ করার সময় পুরসভার তিন অস্থায়ী কর্মীর মৃত্যু। ৭ নম্বর জোনের ৭৭৪ নম্বর ট্যানারির ঘটনা। শ্বাসরোধ হয়েই মৃত্যু বলে প্রাথমিক অনুমান। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।  

সূত্রের খবর, ট্যানারির নোংরা আবর্জনা পরিষ্কার করার জন্য এদিন সকালে কাজে নেমেছিল কয়েকজন শ্রমিক। তারমধ্যে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। চামড়া বর্জ্যের গন্ধেই শ্বাসরোধ হয়ে মৃত্যু বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ট্যানারির দায়িত্বে থাকা লোকজনের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপাউত্তেজনা তৈরি হয়েছে। মৃত্যুর দায় কার তা নিয়েও উঠছে প্রশ্ন। 

মৃত্যু হয়েছে, ফাইজান শেখ, হাজী সেখ, সুমন সর্দারের। এর মধ্যে দু’জনের বাড়ি মুর্শিদাবাদে বলে জানা যাচ্ছে। তিনজনেই একটি ট্যাঙ্কার পরিষ্কার করছিলেন বলে খবর। সূত্রের খবর, সেই সময় একটি ড্রেনে কাজ করার সময় বর্জ্যের মধ্যে ডুবে যায় তিনজনই। নোংরার মধ্যে মুহূর্তেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তাঁদের। দ্রুত তাঁদের উদ্ধার করা হলেও আর বাঁচানো যায়নি। 

Follow Us
রাজনাথের সঙ্গে বৈঠকে কী কী আলোচনা করলেন শুভেন্দু?
রাজনাথের সঙ্গে বৈঠকে কী কী আলোচনা করলেন শুভেন্দু?
কালীঘাটের প্রাক্তন ওসি শান্তনুর বাড়ির তালা ভেঙে ঢুকলেন ইডি আধিকারিকরা
কালীঘাটের প্রাক্তন ওসি শান্তনুর বাড়ির তালা ভেঙে ঢুকলেন ইডি আধিকারিকরা
CAA নিয়ে পদক্ষেপে কী কী সিদ্ধান্ত শাহ-শুভেন্দুর বৈঠকে?
CAA নিয়ে পদক্ষেপে কী কী সিদ্ধান্ত শাহ-শুভেন্দুর বৈঠকে?
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'অনেকেই ভাবছেন আমি BJP ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছি', মুখ খুললেন পরমব্রত
'অনেকেই ভাবছেন আমি BJP ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছি', মুখ খুললেন পরমব্রত
সোনা পাপ্পুকে জেরা করে কোন প্রভাবশালীর নাম জানতে পারল ইডি?
সোনা পাপ্পুকে জেরা করে কোন প্রভাবশালীর নাম জানতে পারল ইডি?
পুনর্নির্বাচনেও ফলতায় ব্যাপক সাড়া, নির্বিঘ্নে হল ভোটগ্রহণ
পুনর্নির্বাচনেও ফলতায় ব্যাপক সাড়া, নির্বিঘ্নে হল ভোটগ্রহণ
রাজস্ব ক্ষতি রুখতে কড়া মুখ্যমন্ত্রী
রাজস্ব ক্ষতি রুখতে কড়া মুখ্যমন্ত্রী
ভোট পরবর্তী হিংসা মামলায় আত্মসমর্পণ তৃণমূল বিধায়ক জাভেদ খানের
ভোট পরবর্তী হিংসা মামলায় আত্মসমর্পণ তৃণমূল বিধায়ক জাভেদ খানের
রক্ষাকবচ পেলেও অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR খারিজ কিন্তু হল না
রক্ষাকবচ পেলেও অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR খারিজ কিন্তু হল না