AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: কমিশনে নথি জমার দিনই নাটক! সুপ্রিম কোর্টে ফের সময় চাইল ঋত শিবির

দুপক্ষের বক্তব্য শোনার পর ঋতব্রত তৃণমূলকে আরও দশ দিন সময় দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। প্রতিপক্ষের হলফনামা খতিয়ে দেখে জবাব দেওয়ার জন্য আরও দশ দিন সময় পাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরা। কোর্ট নতুন সময় দেওয়ার পর ৩০ অক্টোবর শুনানির দিন পরিবর্তন করার আর্জিও জানান কল্যাণ। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।

Supreme Court: কমিশনে নথি জমার দিনই নাটক! সুপ্রিম কোর্টে ফের সময় চাইল ঋত শিবির
সুপ্রিম কোর্টImage Credit: PTI
| Edited By: | Updated on: Oct 26, 2026 | 2:52 PM
Share

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, কে আসল? তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ECI)। এদিন, কমিশনে গণতান্ত্রিক তৃণমূলের (ঋত শিবির) নথি জমা দেওয়ার আগে সেই নথি ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে বলেই দাবি করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা। এইসবের মধ্যেই আবার নতুন ঘটনা। কমিশনে নথি জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগেই নতুন নাটক সুপ্রিম কোর্টে। আদালতের পূর্বের নির্দেশ মোতাবেক হলফনামা এবং নথি জমা দেওয়ার জন্য নতুন করে দুই সপ্তাহ সময় চাইল ঋতব্রত তৃণমূল। আপত্তি জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

জানা যাচ্ছে, আজ সকালেই এই মামলাটি আদালতে তালিকাভূক্ত করা হয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের এক আইনজীবী কোর্টে আবেদন করেন, সুপ্রিম কোর্ট আগে সময় দিয়েছিল এক মাসের মধ্যে যাবতীয় নথি জমা দিতে হবে। যখন এই সময়সীমা শেষ হচ্ছে, সেই সময় নতুন করে আবেদন জানানো হয় যাতে দু’সপ্তাহ আরও সময় দেওয়া হোক।

ঋতব্রত তৃণমূলের আইনজীবীর দাবি, ১০-১২ দিন দুর্গাপুজোর কারণে স্ট্যাম্প পেপার পাওয়া যায়নি। তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বেআইনিভাবে স্ট্যাম্প পেপার বের করা হয়েছে। এ বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে।

Follow Us