AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যর পিছনে কি আবাসের টাকা না পাওয়া? বড় প্রশ্ন তুলে দিলেন অভিষেক

Abhishek Banerjee: সোমবার শিলিগুড়ির নার্সিংহোমে আহতদের দেখতে যান অভিষেক। সেখানে গিয়ে গুরুতর অভিযোগ তোলেন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বলেন, "আবাস যোজনার যদি টাকা পেত,তাহলে এই মানুষগুলির মাথায় ছাদ থাকত। এই ভাবে বাড়ি ভেঙে হাসপাতালে ভর্তি হতে হতো না।"

Abhishek Banerjee: প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যর পিছনে কি আবাসের টাকা না পাওয়া? বড় প্রশ্ন তুলে দিলেন অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়। Image Credit: Facebook
| Edited By: | Updated on: Apr 02, 2024 | 8:41 AM
Share

কলকাতা: সকাল থেকে মুখভার ছিল আকাশের। আর সন্ধ্যে নামার পরই ঘনিয়ে আসে দুর্যোগের মেঘ। ঝড়-বৃষ্টির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জলপাইগুড়ি,ময়নাগুড়িতে। মৃত্যু হয়েছে কমপক্ষে পাঁচজনের। এই নিয়েই এবার সরব হলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিপর্যয় প্রাকৃতিক হলেও,ঘর ভেঙে পড়ার পিছনে কেন্দ্রীয় সরকারকেই কাঠগড়ায় তুললেন তিনি।

সোমবার শিলিগুড়ির নার্সিংহোমে আহতদের দেখতে যান অভিষেক। সেখানে গিয়ে গুরুতর অভিযোগ তোলেন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বলেন, “আবাস যোজনার যদি টাকা পেত,তাহলে এই মানুষগুলির মাথায় ছাদ থাকত। এই ভাবে বাড়ি ভেঙে হাসপাতালে ভর্তি হতে হতো না।”

শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, “আশা করি ঠিক হয়ে ওরা বাড়ি ফিরবে। এরা দিন আনা দিন খাওয়া পরিবার। সবার উপর ভরসা রাখতে বলেছি।” তিনি এও বলেছেন, “প্রাকৃতিক দুর্যোগ কারও হাতে থাকে না। নিউরো স্পেশাল হাসপাতাল বলে এখানে নিয়ে আসা হয়েছে।এদের বাড়ি নেই। বাড়ি সংসার বিকল্প ব্যবস্থা হবে।প্রাণ চলে গেলে ফেরত আসে না। প্রাণে বাঁচলে আসতে আসতে সব হবে।”

এ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, “আবাস যোজনার টাকা যদি চুরি না হত তাহলে আসত।আর প্রাকৃতিক বিপর্যয়ের উপর মানুষের কোনও নিয়ন্ত্রণ নেই। গাছ উপড়ে গেছে। ওনারা বিপর্যয়ের মধ্যে রাজনীতি টেনে আনছেন। এখন মানুষের পাশে দাঁড়ানো দরকার। তাঁদের বাঁচানো দরকার।”

Follow Us