AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cow Smuggling: গরুপাচার মামলায় বনগাঁ থেকে গ্রেফতার বিজেপি নেতা

Bangaon:জানা গিয়েছে, ২০১৭ সালের একটি পুরনো গরুপাচার মামলায় মঙ্গলবার রাতে অভিযুক্তের বাড়িতে যায় পুলিশ। বনগাঁ থানার অন্তর্গত পুরাতন বনগাঁ এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি বনগাঁ দক্ষিণ বিধানসভার ৭৭ নম্বর বুথের বুথ সভাপতি। এতদিন জামিনে ছিলেন। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় পুলিশ এদিন তাঁকে গ্রেফতার করেছে।

Cow Smuggling: গরুপাচার মামলায় বনগাঁ থেকে গ্রেফতার বিজেপি নেতা
গ্রেফতার বিজেপি নেতাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 03, 2025 | 2:17 PM
Share

বনগাঁ: গরুপাচার মামলায় এবার গ্রেফতার বিজেপি নেতা। বনগাঁ থানার পুলিশ গ্রেফতার করেছে বিজেপি নেতাকে। শুরু রাজনৈতিক তরজা। ধৃতের বিজেপি নেতার নাম পরিতোষ মহালদার। জানা গিয়েছে, ২০১৭ সালের একটি পুরনো গরুপাচার মামলায় মঙ্গলবার রাতে অভিযুক্তের বাড়িতে যায় পুলিশ। বনগাঁ থানার অন্তর্গত পুরাতন বনগাঁ এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি বনগাঁ দক্ষিণ বিধানসভার ৭৭ নম্বর বুথের বুথ সভাপতি। এতদিন জামিনে ছিলেন। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় পুলিশ এদিন তাঁকে গ্রেফতার করেছে।

এই বিষয়ে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন, “আমরা বারবার করে আগে বলতাম এই সব পাচারের সঙ্গে বিজেপি যুক্ত রয়েছে। আর এবার প্রমাণিত হল, বিজেপির লোকেরা গরু পাচারের সঙ্গে যুক্ত। অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত।” এই বিষয়ে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার জানিয়েছেন, “পরিতোষ মহলদার ২০২৩-২৪ সালে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন। হয়ত বা তিনি কোনও একটি তারিখে হাজিরা দেয়নি। সেই কারণে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। কিন্তু বিজেপি কর্মীকে গ্রেফতার করে বিজেপির কণ্ঠ রোধ করা যাবে না। বিজেপি দেশের কথা বলে দশের কথা বলে।”

অপরদিকে, বনগাঁ জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ দাবি করেছেন, পরিতোষ মহলদার বিজেপি সমর্থক। তিনি বুথ সভাপতি নয় ।

Follow Us
চাপে পড়ে ১৫ দিনের মধ্যে কাটমানির সব টাকা ফেরতের আশ্বাস!
চাপে পড়ে ১৫ দিনের মধ্যে কাটমানির সব টাকা ফেরতের আশ্বাস!
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
পাশে অসম্পূর্ণ সেতু, দেখুন কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার
পাশে অসম্পূর্ণ সেতু, দেখুন কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার
কারও বয়স ৫০, কারও ৪৮, ছাত্র আন্দোলনে মিশে চালিয়েছিল হামলা
কারও বয়স ৫০, কারও ৪৮, ছাত্র আন্দোলনে মিশে চালিয়েছিল হামলা
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত