AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saokat Molla on Sandeshkhali: ‘কান পাতলেই শোনা যায়, সন্দেশখালির মেয়েদের এখন আর বিয়েই হচ্ছে না’, হঠাৎ কেন বললেন শওকত?

Saokat Molla: ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক এ দিন এও অভিযোগ করে বলেছেন, লোকসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সেখানে নোংরা খেলা খেলেছে। সেটা পুরো বাংলার মানুষ জেনে গিয়েছেন।

Saokat Molla on Sandeshkhali: 'কান পাতলেই শোনা যায়, সন্দেশখালির মেয়েদের এখন আর বিয়েই হচ্ছে না', হঠাৎ কেন বললেন শওকত?
শওকত মোল্লা, বিধায়কImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 08, 2025 | 5:45 PM
Share

কলকাতা: এক সময় নারীদের আন্দোলন দেখেছিল সন্দেশখালি। এবার সেইখানকার মহিলাদেরই নাকি বিয়ে হচ্ছে না। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে যে সেখানকার লোকজন একটিও ভোট দেবে না সেকথাই বললেন তৃণমূল নেতা।

আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা ছিল সন্দেশখালিতে। সেই সভায় যোগদানের আগে নন্দীগ্রামের বিজেপি বিধায়কের পোস্টার ছিঁড়ে ফেলা হয়। একই সঙ্গে তাঁর মাইক বন্ধ করার অভিযোগ ওঠে। বিজেপি দাবি করে এই সবের পিছনে তৃণমূল রয়েছে। তখনই শওকত মোল্লা বলেন, “তৃণমূলের উপর দোষ দিয়ে লাভ নেই। এটা ওদেরই গোষ্ঠী দ্বন্দ্ব। একদিকে দিলীপ ঘোষের গোষ্ঠী, অন্যদিকে শুভেন্দুর গোষ্ঠী। এখন তো মানুষ পোস্টার ছিড়ছেন। এরপর দেখবেন ওকেই ছিঁড়ে ফেলবে সন্দেশখালি থেকে।”

ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক এ দিন এও অভিযোগ করে বলেছেন, লোকসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সেখানে নোংরা খেলা খেলেছে। সেটা পুরো বাংলার মানুষ জেনে গিয়েছেন। তিনি বলেন, “আমার বিধানসভার পাশেই সন্দেশখালি। কান পাতলেই শোনা যায়, সেখানকার মহিলাদের আর বিয়েই হচ্ছে না। কারণ এমন ভাবে প্রচার করেছিল যে সন্দেশখালির মহিলা মানেই নির্যাতিতা। সন্দেশখালির মহিলা মানেই অন্য অনেক কিছু…আর এই কাণ্ডের মূল নায়কই ছিলেন শুভেন্দু। তিনি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে যে নোংরা খেলা খেলেছেন, আগামী দিনে শুধু পোস্টার নয়, আরও অনেক ঘটনা ঘটতে পারে বলে আমার মনে হচ্ছ। তাই আমার অনুরোধ প্রশাসন যেন নজর দেন।”

উল্লেখ্য, গত বছর লোকসভা ভোটের সময় উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। মহিলাদের একাংশ লাঠি-ঝাঁটা হাতে প্রতিবাদে নামেন। তাঁরা অভিযোগ করতে থাকেন শেখ শাহজাহান ও তাঁর দলবলের নিগ্রহের বিরুদ্ধে।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?