AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC On Murshidabad Issue: মুর্শিদাবাদের কোন কোন ছবিগুলো ভুয়ো? দেখাল তৃণমূল

TMC On Murshidabad Issue: তৃণমূল কংগ্রেস তারপরই সামাজিক মাধ্য়মে বিজেপি-র পেজে পোস্ট করা ছবি শেয়ার করে লেখে, "বিজেপি কেবলমাত্র এখন ভুয়ো তথ্য ছড়ানোর কারখানায় পরিণত হয়েছে, যেখানে সত্যের কোনও মূল্য নেই, আর পরিণতির কোনও ভয় নেই। তারা শুধু সাধারণ মানুষের মৃতদেহের উপর রাজনীতি করতে চায়।"

TMC On Murshidabad Issue: মুর্শিদাবাদের কোন কোন ছবিগুলো ভুয়ো? দেখাল তৃণমূল
কোন কোন ছবিগুলো ভুয়ো, দেখাল তৃণমূল Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 13, 2025 | 7:10 PM
Share

কলকাতা: অন্য রাজ্যের ছবিকে মুর্শিদাবাদের অশান্তির ছবি হিসাবে দেখানো হচ্ছে। বিজেপি-র ফেসবুক পেজের ছবি শেয়ার করে পাল্টা দাবি করল শাসকদল। তার আগেই অবশ্য রবিবার দুপুরে তৃণমূল নেতা কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে এই অভিযোগই সামনে এনেছেন।

কুণাল ঘোষ বলেন, “বিজেপি গন্ডগোলের ছবি দেখিয়ে মিথ্যা প্রচার শুরু করেছে।  বিজেপি নেতারা তাঁদের সামাজিক মাধ্যমে যে ছবিগুলো পোস্ট করেছেন, সেগুলো মুর্শিদাবাদের এই ঘটনার নয়।” কুণালের দাবি, “ছবি আইডেন্টিফায়েড হয়েছে, একটা লখনউয়ের ছবি, এনআরসি-র প্রতিবাদের, বাড়িতে আগুন লাগানোর আরেকটা ছবি জলন্ধরের,  কর্নাটক, উত্তরপ্রদেশের অন্য ঘটনার ছবি ছড়ানো হচ্ছে।” কুণালের অভিযোগ, বাংলায় একটা বড় গন্ডগোলের প্রেক্ষিত তৈরি করার জন্য চেষ্টা চলছে।


তৃণমূল কংগ্রেস তারপরই সামাজিক মাধ্য়মে বিজেপি-র পেজে পোস্ট করা ছবি শেয়ার করে লেখে, “বিজেপি কেবলমাত্র এখন ভুয়ো তথ্য ছড়ানোর কারখানায় পরিণত হয়েছে, যেখানে সত্যের কোনও মূল্য নেই, আর পরিণতির কোনও ভয় নেই। তারা শুধু সাধারণ মানুষের মৃতদেহের উপর রাজনীতি করতে চায়।”

সাংবাদিক বৈঠকে কুণাল আবেদন করেন, “বিজেপির পাতা ফাঁদে পা দেবেন না। মানুষের কাছে এটাই আবেদন।” পাশাপাশি কুণালের আরও ভয়ঙ্কর অভিযোগ, বিশেষ একটি রাজনৈতিক দল কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে বাইরে থেকে হামলাকারীদের বাংলায় ঢুকিয়ে অশান্তি পাকাচ্ছে। অশান্তি পাকিয়ে আবার পাঠিয়ে দিচ্ছে। কারণ কুণালের দাবি, এখনও পর্যন্ত হামলাকারীদের কয়েকজন ধরা পড়লেও, মাস্টারমাইন্ডের খোঁজ পাওয়া যাচ্ছে না। উল্লেখ্য, ছবি-বিতর্কে এখনও পর্যন্ত বিজেপি নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?