AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: অভিষেক সই নকল করে প্রতারণা, পুলিশের জালে ‘ভুয়ো’ TMC কর্মী

TMC: তৃণমূল সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম জুনেইদুল হক চৌধুরী । তিনি কলকাতার পাম এভিনিউর বাসিন্দা। গত ৫ই মার্চ শেক্সস্পিয়ার সরণী থানায় অয়ন ঘোষ দস্তিদার নামে এক তৃণমূল কর্মী এই জুনেইদুল হক চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অয়ন ঘোষ দস্তিদারের দাবি, অভিযুক্ত জুনেইদুল অনেকদিন ধরেই বিভিন্ন ব্যক্তির সঙ্গে তৃণমূলের নাম ভাঙিয়ে প্রতারণা করছিলেন।

TMC: অভিষেক সই নকল করে প্রতারণা, পুলিশের জালে 'ভুয়ো' TMC কর্মী
জুনেইদুল হক চৌধুরীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 06, 2024 | 8:00 AM
Share

কলকাতা: ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে প্রতারণা? সাংসদের সই জাল করার অভিযোগ। এমনকী সেই সই দিয়ে নকল চিঠির বিবৃতিও তৈরি করা হত বলে খবর। বিষয়টি প্রকাশ্যে আসার পরই তৃণমূলের তরফে অভিযোগ দায়ের করা হয় থানায়। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

তৃণমূল সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম জুনেইদুল হক চৌধুরী । তিনি কলকাতার পাম এভিনিউর বাসিন্দা। গত ৫ই মার্চ শেক্সস্পিয়ার সরণী থানায় অয়ন ঘোষ দস্তিদার নামে এক তৃণমূল কর্মী এই জুনেইদুল হক চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অয়ন ঘোষ দস্তিদারের দাবি, অভিযুক্ত জুনেইদুল অনেকদিন ধরেই বিভিন্ন ব্যক্তির সঙ্গে তৃণমূলের নাম ভাঙিয়ে প্রতারণা করছিলেন। তৃণমূল কংগ্রেসের লেটার হেড, নোটিস নকল করে সাধারণ মানুষকে ঠকাচ্ছিলেন। শুধু তাই নয়, এর পাশাপাশি অভিযুক্ত নিজেকে তৃণমূলের  হেভিওয়েট নেতা বলে পরিচয় দিতেন। এবং তাবড়-তাবড় নেতাদের সই নকল করে তা দেখিয়ে লোক ঠকানোর কাজ চালিয়ে যেতেন।

অয়ন ঘোষ দস্তিদারের অনুমান, অভিযুক্ত একা এই কাজের সঙ্গে জড়িত নয়। হতে পারে আরও কেউ কেউ এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িতে। তৃণমূলের নাম খারাপ করতেই তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের অপরাধমূলক কাজ করছে। তাই পুলিশ যেন অভিযুক্তকে জেরা করে দ্রুত বিষয়টির তদন্ত করেন সেই আর্জি জানিয়েছেন তিনি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?