AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC 21 July: ‘ডিম ভাত খেতে এসেছেন নাকি দিদির কথা শুনতে?’, হাসতে হাসতে যা বললেন তৃণমূল কর্মীরা…

TMC 21 July: আলিপুরের উত্তীর্ণ অডিটোরিয়ামে বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদের একটা বড় অংশের তৃণমূল কর্মী সমর্থক এসেছেন। তাঁদের তদারকির দায়িত্ব এলাকার জনপ্রতিনিধি তথা বরো চেয়ারম্যান দেবলীনা বিশ্বাসের উপরে। তিনি নিজেই খাবার বেড়ে দিচ্ছেন সকলকে

TMC 21 July: 'ডিম ভাত খেতে এসেছেন নাকি দিদির কথা শুনতে?', হাসতে হাসতে যা বললেন তৃণমূল কর্মীরা...
উত্তীর্ণয় তৃণমূল কর্মীরা। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 20, 2024 | 6:15 PM
Share

কলকাতা: ২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিতে শহরমুখী তৃণমূল সমর্থকরা। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, আলিপুরের উত্তীর্ণ-সহ একাধিক জায়গায় তৃণমূল কর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই হাজার হাজার কর্মী সমর্থকরা সেখানে এসে গিয়েছেন। সারাদিনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে দলের তরফেই। পাতে ভাত, ডাল, সোয়াবিন। আর অবশ্যই ডিম। কোথাও ডিমের ঝোল, কোথাও আবার সেদ্ধ ডিম। ২১ জুলাইয়ের এই সমাবেশে ডিম ভাত খাওয়ানো নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মিম ঘোরে। বিরোধীরাও ঠেস দিতে ছাড়ে না এই ‘মেনু’ নিয়ে।

‘ডিম ভাত খেতেই এসেছেন নাকি দলের নেত্রীর বক্তব্য শুনতে এসেছেন?’, উত্তীর্ণয় আসা তৃণমূল কর্মীরা এ প্রশ্ন শুনে তো হেসেই ফেললেন। কী বলবেন বুঝতেই পারছিলেন না পুরুলিয়া থেকে আসা তৃণমূল কর্মীদের একাংশ। হাসতে হাসতেই বললেন, “না না ২১ জুলাই মানেই ডিম ভাত খেতে আসা, এমনটা ঠিক নয়। আমরা দিদির ভক্ত। দিদির কথা শুনতে এসেছি।”

আলিপুরের উত্তীর্ণ অডিটোরিয়ামে বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদের একটা বড় অংশের তৃণমূল কর্মী সমর্থক এসেছেন। তাঁদের তদারকির দায়িত্ব এলাকার জনপ্রতিনিধি তথা বরো চেয়ারম্যান দেবলীনা বিশ্বাসের উপরে। তিনি নিজেই খাবার বেড়ে দিচ্ছেন সকলকে।

দেবলীনা বলেন, “পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ থেকে এখনও অবধি প্রায় ২ হাজার লোক এসেছেন। অনেকে এখনও রাস্তায় আছেন ৫ হাজার লোকের থাকার ব্যবস্থা আছে উত্তীর্ণয়। আমাদের খাবারের মেনুতে আছে ভাত, ডাল, সোয়াবিন, ডিম।” তিনি জানান, ২৪ ঘণ্টা রান্নাঘর খোলা। যে যখনই আসুন, খাবার, জল থাকবে। মেডিক্যাল ক্যাম্পও রয়েছে। রাখা হয়েছে বায়ো টয়লেটও।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা