AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: ‘জিতলেই যদি? তবে মানুষ কেন আতঙ্কিত?’ ‘দখল’ নিয়ে কলম ধরলেন মমতা

Mamata Banerjee new poem: রাজনীতির কারবারিরা বলছেন, নতুন সরকারের পদক্ষেপগুলিকে নিশানা করেই এই কবিতা লিখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা। কয়েকদিন আগেই ইংরেজিতে কবিতা লিখেছিলেন তিনি। কবিতার শিরোনাম ছিল 'Brave' অর্থাৎ সাহসী। সেই কবিতায় মমতা বার্তা দিয়েছিলেন, ‘সাহসী এবং শক্তিশালী হও, যদি তুমি সর্বদা আত্মবিশ্বাসী হও, তাহলে কেউ তোমায় ছুঁতে পারবে না।’

Mamata Banerjee: 'জিতলেই যদি? তবে মানুষ কেন আতঙ্কিত?' 'দখল' নিয়ে কলম ধরলেন মমতা
নতুন কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 23, 2026 | 7:56 PM
Share

কলকাতা: রাজ্যে পালাবদলের পর ফের কলম ধরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে ইংরেজিতে ‘Brave’ নামে একটি কবিতা লিখেছিলেন। এবার বাংলায় কবিতা লিখলেন মমতা। ‘দখল’ নামে সেই কবিতায় বুলডোজার, অত্যাচারের কথা উল্লেখ করেছেন। কবিতাতেই প্রশ্ন তুলে মমতা লিখেছেন, ‘জিতলেই যদি? তবে মানুষ কেন আতঙ্কিত?’

কবিতায় কী লিখলেন মমতা?

নতুন এই কবিতার শুরুতেই মমতা লিখেছেন, ‘দখল মুক্ত করতে হবে / অসহায় দুর্বল মানুষদের। আর কত বুলডোজার? আর কতো অত্যাচার? আর কতো দানবিকতা? নেতার তাবেদার এখন ডান্ডাওয়ালা রক্ষাকর্তারা!’ রাজ্যে পালাবদলের পর দিকে দিকে দুর্নীতি-সহ বিভিন্ন অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হচ্ছে। কবিতায় সেই নিয়ে প্রশ্ন তুলে মমতা লিখেছেন, ‘শতশত গ্রেপ্তার কেন? কত পুরস্কার পাচ্ছে?’

কটাক্ষের সুরে কবিতায় মমতা লিখেছেন, ‘জঞ্জাল এ ঢেকেছে তোমাদের শরীর/ নিজেদের মনের জঞ্জালকে/ আগে দখল মুক্ত করো।’ কবিতায় নাম না করে বিজেপিকে নিশানা করে তিনি লেখেন, ‘জিতলেই যদি? তবে মানুষ কেন আতঙ্কিত? কেনোই না সন্ধেতে/ নামছে মধ্যরাত? ভেবেছো কি একবার?’

রাজনীতির কারবারিরা বলছেন, নতুন সরকারের পদক্ষেপগুলিকে নিশানা করেই এই কবিতা লিখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা। কয়েকদিন আগেই ইংরেজিতে কবিতা লিখেছিলেন তিনি। কবিতার শিরোনাম ছিল ‘Brave’ অর্থাৎ সাহসী। সেই কবিতায় মমতা বার্তা দিয়েছিলেন, ‘সাহসী এবং শক্তিশালী হও, যদি তুমি সর্বদা আত্মবিশ্বাসী হও, তাহলে কেউ তোমায় ছুঁতে পারবে না।’ সেই কবিতায় তিনি আরও বার্তা দিয়েছিলেন, ‘নিজের ভালো কাজের প্রতি আত্মবিশ্বাসী হও, শয়তানরা থাকবে না।’

১৫ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শত ব্যস্ততার মধ্যেও সময় পেলেই কবিতা, গান লিখেছেন। রাজ্যে পালাবদলের পর নতুন সরকারের বিরুদ্ধে সরব হতে সেই কলমকেই কি হাতিয়ার করছেন তিনি?

Follow Us
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
'সরকারের গ্যারান্টি...', সিজেপি নেতা সৌরভ দাস সাফ যা বলে দিলেন...
'সরকারের গ্যারান্টি...', সিজেপি নেতা সৌরভ দাস সাফ যা বলে দিলেন...
মমতাকে ফোন অভিজিৎ দীপকের
মমতাকে ফোন অভিজিৎ দীপকের
চাপে পড়ে ১৫ দিনের মধ্যে কাটমানির সব টাকা ফেরতের আশ্বাস!
চাপে পড়ে ১৫ দিনের মধ্যে কাটমানির সব টাকা ফেরতের আশ্বাস!
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?