West bengal BJP: সজল মুখপাত্র, দেবশ্রী হলেন বসিরহাটের ইনচার্জ, আর কে কী পদ পেলেন?
BJP Incharge: বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যরা। তারপরই শুক্রবার বঙ্গ বিজেপিতে এই সাংগঠনিক রদবদল করা হল। বিজেপি সূত্রে খবর,পুরভোটের আগে সংগঠনকে সাজানোর পরিকল্পনা রয়েছে। তাই এই রদবদল। আর এবার ইনচার্জ নিয়োগ বিজেপির।

কলকাতা: পুরভোটের আগে রাজ্য বিজেপির পাখির চোখ সংগঠনের দিকে। দলের সংগঠন আরও শক্তিশালী করতে ৪৩ সাংগঠনিক জেলার জন্য ৪৩ জন ইনচার্জ নিয়োগ করল রাজ্য বিজেপি (West bengal BJP)।
কে কে এলেন দায়িত্ব
বেশ কয়েকদিন ধরেই সংগঠনের বিভিন্ন স্তরে আসছে বদল। গত শুক্রবার সংগঠনের খোলনলচে পুরো বদলে ফেলেছে বঙ্গ বিজেপি। সরিয়ে দেওয়া হয়েছে সাত জেলার সভাপতিকে। এরপর জেলা ইনচার্জদের তালিকা প্রকাশ করা হল। কোথাও কোনও বিধায়ক দায়িত্ব পেয়েছেন, কোথাও আবার রাজ্যের কোনও পদাধিকারী দায়িত্ব পেয়েছেন। তবে কাউকেই দু’টি জেলার দায়িত্ব দেওয়া হয়নি।
রাজ্য বিজেপির মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন বিধায়ক সজল ঘোষ। উত্তর নদিয়ার দায়িত্ব পেয়েছেন ফাল্গুনি পাত্র। দক্ষিণ নদিয়া রামপদ দাস। দু’জনই এই মুহূর্তে রাজ্যের সহ-সভাপতি। আরও এক সহ সভাপতি অমিতাভ রায়, তিনি পেলেন বনগাঁর দায়িত্ব। কোচবিহারের দায়িত্ব পেয়েছেন অনন্ত দেব অধিকারী। বিধায়ক সুকুমার রায় দায়িত্ব পেয়েছেন আলিপুরদুয়ারের, আবার দক্ষিণ কলকাতার দায়িত্বে তনুজা চক্রবর্তী, যাদবপুর জেলার দায়িত্ব দেওয়া হয়েছে দীপাঞ্জন কুমার গুহকে। কাঁথি দেখবেন রতন দত্ত। তিনি ফের এই দায়িত্ব পেয়েছেন। সোনালি মুর্মু পেয়েছেন ঝাড়গ্রামের দায়িত্ব আর বসিরহাট জেলার দায়িত্ব দেবশ্রী চৌধুরী।
বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যরা। তারপরই শুক্রবার বঙ্গ বিজেপিতে এই সাংগঠনিক রদবদল করা হল। বিজেপি সূত্রে খবর,পুরভোটের আগে সংগঠনকে সাজানোর পরিকল্পনা রয়েছে। তাই এই রদবদল। আর এবার ইনচার্জ নিয়োগ বিজেপির।
