AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মেডিক্যালে জীবনদায়ী ওষুধ চুরি, ডাক্তারের পর এবার সরানো হল সিস্টারকেও

Tocilizumab Case: অভিযুক্ত সিস্টার ইনচার্জকে বদলি করা হল মাথাভাঙায়।

মেডিক্যালে জীবনদায়ী ওষুধ চুরি, ডাক্তারের পর এবার সরানো হল সিস্টারকেও
ফাইল ছবি
| Updated on: Jun 14, 2021 | 6:05 PM
Share

কলকাতা: টসিলিজুমাবকাণ্ডে কড়া অবস্থান স্বাস্থ্য ভবনের। মেডিক্যাল অফিসারের পর এবার সরানো হল অভিযুক্ত সিস্টারকেও। মাথাভাঙা হাসপাতালে বদলির নোটিশ পাঠানো হয়েছে ওই সিস্টারকে।

গত ১২ জুন অভিযুক্ত চিকিৎসক দেবাংশী সাহাকে কোচবিহারের শীতলকুচিতে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন জটামারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বদলির চিঠি ধরানো হয়। এবার বদলি করা হল সিসিইউ-এর সিস্টার ইনচার্জ সুনীতা ভৌমিককে। মাথাভাঙা মহকুমা হাসপাতালে পাঠানো হচ্ছে তাঁকে।

মেডিক্যাল কলেজ থেকে জীবনদায়ী ওষুধ চুরির ঘটনা প্রথম প্রকাশ্যে এনেছিল টিভি নাইন বাংলা। প্রায় ১০ লক্ষ টাকার ওষুধ কেলেঙ্কারি ঘিরে শোরগোল পড়ে যায়। এরপরই নড়েচড়ে বসে স্বাস্থ্য দফতর। কমিটি গড়ে শুরু হয় তদন্ত। সেই ঘটনায় একটি ফোনালাপ প্রকাশ্যে আসে। সেখান থেকেই দেবাংশী ও সুনীতার সূত্র মেলে। যা নিয়ে কার্যত হইচই পড়ে যায় রাজ্যজুড়ে।

আরও পড়ুন: শিশির অধিকারী, সুনীল মণ্ডলদের সাংসদপদ খারিজ করা হোক, লোকসভার অধ্যক্ষকে ফোন সুদীপের

হাসপাতালের তরফে তদন্ত কমিটি গঠনের পাশাপাশি স্বাস্থ্যভবনও তিন সদস্যর একটি তদন্তকমিটি গঠন করে। সপ্তাহ দেড়েক আগে সেই কমিটি রিপোর্ট জমা দেয়। এরপরই বিভাগীয় পদক্ষেপ শুরু হয়। প্রথমে মেডিক্যাল অফিসার দেবাংশী, এবার সিস্টার ইনচার্জ সুনীতা ভৌমিককেও বদলি করা হল।

Follow Us
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
সুপ্রিম কোর্টে ভোটার তালিকা ফ্রিজের সময়সীমা বাড়ানোর আর্জি
সুপ্রিম কোর্টে ভোটার তালিকা ফ্রিজের সময়সীমা বাড়ানোর আর্জি
ভোটের বাংলায় কুমোরটুলির মহিলা মৃৎশিল্পীরা কী চাইছেন?
ভোটের বাংলায় কুমোরটুলির মহিলা মৃৎশিল্পীরা কী চাইছেন?
আজ রাজ্যে জ্ঞানেশ ভারতী, ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কোথায় কোথায় যাবেন?
আজ রাজ্যে জ্ঞানেশ ভারতী, ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কোথায় কোথায় যাবেন?
'বিজেপি কল্পনাই করতে পারবে না...', কী বললেন ফিরহাদ?
'বিজেপি কল্পনাই করতে পারবে না...', কী বললেন ফিরহাদ?
প্রচারে দীপ্সিতার পছন্দের পোশাক কী? TV9 বাংলাকে বললেন...
প্রচারে দীপ্সিতার পছন্দের পোশাক কী? TV9 বাংলাকে বললেন...
ভুয়ো ভোট রুখতে বায়োমেট্রিক চালুর দাবিতে মামলা
ভুয়ো ভোট রুখতে বায়োমেট্রিক চালুর দাবিতে মামলা