AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Agitation: মাথা ফাটল বিজেপি কর্মীর, তৃণমূলকে কাঠগড়ায় তুলে কসবা থানায় দেবশ্রীরা

BJP Agitation:ঘটনায় যাঁরা অভিযুক্ত তাঁদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তুলেছেন আন্দোলনরত বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের নিয়ে থানার গেটের সামনে বসে অবস্থান বিক্ষোভ করতে দেখা যায় দেবশ্রী চৌধুরীকে।

BJP Agitation: মাথা ফাটল বিজেপি কর্মীর, তৃণমূলকে কাঠগড়ায় তুলে কসবা থানায় দেবশ্রীরা
আনন্দপুর থানার সামনে উত্তেজনা Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Apr 28, 2024 | 4:47 PM
Share

কসবা: ভোটে তপ্ত বাংলায় দিকে দিকে অশান্তি। কলকাতা সাংগঠনিক জেলার কসবা মণ্ডল সভাপতি সরস্বতী সরকারকে চপারের কোপ মারার অভিযোগ। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রতিবাদে আনন্দপুর থানার সামলে তুমুল বিক্ষোভ বিজেপির। মাঠে নামতে দেখা যায় দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীকে। তিনি নিজে সরবস্বতী দেবীর বাড়িতে যান। তারপর তাঁকে সঙ্গে নিয়ে থানায় আসেন। ওসির সঙ্গে দেখা করতে চান। কিন্তু, ওসি থানায় না থাকায় কথা হয়নি। যদিও হামলার কথা অস্বীকার করেছে ঘাসফুল শিবির। 

এদিকে এ ঘটনায় যাঁরা অভিযুক্ত তাঁদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তুলেছেন আন্দোলনরত বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের নিয়ে থানার গেটের সামনে বসে অবস্থান বিক্ষোভ করতে দেখা যায় দেবশ্রী চৌধুরীকে। চলতে থাকে স্লোগান। মমতার সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, “একটা মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্ব চলছে, দক্ষিণ কলকাতার তৃণমূলের মহিলা প্রার্থী মালা রায় ভোট চাইছে মেয়েদের এই করার জন্য? একজন মহিলাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে।”

সুর চড়াতে দেখা যায় পুলিশের বিরুদ্ধে। ওসির দেখা না পেয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন দেবশ্রী। বলেন, “থানায় তো নেই। স্নান করতে গিয়েছেন। স্নান করে মাংস ভাত খাবেন। তারপর সুখটান দেবেন। দিয়ে সুশান্ত ঘোষকে ফোন করবেন। তারপর সিদ্ধান্ত নেবেন। উনি যতক্ষণ না আসেন আমরা এখানে বসে থাকব। দেখি ওনার হজম হতে কতক্ষণ লাগে। তারপর ওষুধ নিয়ে আসব।” 

Follow Us