AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EX CM Mamata Banerjee: কলকাতা পুরসভার মেয়র পারিষদদের আচমকাই ডেকে পাঠালেন মমতা, কেন?

Trinamool Supremo Mamata Banerjee: কয়েকদিন ধরেই রীতিমতো ডামাডোল চলছে কলকাতা পুরসভার অন্দরে। রাজ্যে পালবদলের পর পুরসভার প্রথম মাসিক অধিবেশন বাতিল হয়ে যায়। বিজ্ঞপ্তি জারি করে অধিবেশন বাতিলের কথা জানিয়েছিলেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে।

EX CM Mamata Banerjee: কলকাতা পুরসভার মেয়র পারিষদদের আচমকাই ডেকে পাঠালেন মমতা, কেন?
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 26, 2026 | 5:38 PM
Share

কলকাতা: কলকাতা পুরসভার মেয়র পারিষদদের আচমকাই ডাক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়ের। সূত্রের খবর, ইতিমধ্যেই কলকাতার মেয়র-সহ প্রত্যেক মেয়র পারিষদ সদস্য পৌঁছেছেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে। তবে কি কারণে এই তলব তা নিয়ে সন্দিহান মেয়র পারিষদরা। ইতিমধ্যেই কলকাতা পৌরসভার মেয়র পরিষদ বৈঠক বাতিল হয়েছে। অধিবেশন ঘিরে হয়েছে বিস্তর বিতর্ক। এমনকি অধিবেশন বিতর্ক গড়িয়েছে থানা পর্যন্ত। কলকাতা পৌরসভার একজন মেয়র পারিষদ সদস্যকে তলবও করা হয়েছে। এই অবস্থায় কি কারণে ঢেকে পাঠালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তা নিয়ে ঘুরছে প্রশ্ন। 

প্রসঙ্গত, কয়েকদিন আগেই কলকাতা পুরসভার কাউন্সিলরদের ডেকে পাঠিয়েছিলেন মমতা। তা নিয়েও বিস্তর চর্চা হয়েছিল। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবৈধ বাড়ি ভাঙার নোটিস নিয়েও হিন্দোল কম হয়নি। কেন কলকাতা পুরসভায় থেকেও খোদ মেয়র এ খবর পাননি তা নিয়ে আবার আগে কালীঘাটের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা। খবর ছিল এমনটাই।  

কয়েকদিন ধরেই রীতিমতো ডামাডোল চলছে কলকাতা পুরসভার অন্দরে। রাজ্যে পালবদলের পর পুরসভার প্রথম মাসিক অধিবেশন বাতিল হয়ে যায়। বিজ্ঞপ্তি জারি করে অধিবেশন বাতিলের কথা জানিয়েছিলেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে। বদলি হয়ে গিয়েছে পৌরসভার সচিব স্বপন কুন্ডুকেও। আচমকা অধিবেশন বাতিল নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল কলকাতার মেয়র থেকে শুরু করে অন্য়ান্য তৃণমূল কাউন্সিলরদের। এমতাবস্থায় এখন মেয়র পারিষদদের ডেকে মমতা কী বার্তা দেন সেদিকে নজর রাজনৈতিক মহলের।

Follow Us
মত্ত অবস্থায় পুলিশের হাতে গ্রেফতার বিডিও প্রশান্ত বর্মন
মত্ত অবস্থায় পুলিশের হাতে গ্রেফতার বিডিও প্রশান্ত বর্মন
মৌখালীর নদীর চর জুড়ে শওকতের ছেলের বিরাট ক্যাফে, দেখে নিন
মৌখালীর নদীর চর জুড়ে শওকতের ছেলের বিরাট ক্যাফে, দেখে নিন
বিঘা বিঘা চরের জমি 'চুরি' শওকত-পুত্রের ক্যাফে!
বিঘা বিঘা চরের জমি 'চুরি' শওকত-পুত্রের ক্যাফে!
উদ্ধার লাখ লাখ টাকা, গোপন আস্তানা থেকে গ্রেফতার চেয়ারম্যান
উদ্ধার লাখ লাখ টাকা, গোপন আস্তানা থেকে গ্রেফতার চেয়ারম্যান
১ তৃণমূল সাংসদ ও ৩ তৃণমূল বিধায়ক শুভেন্দুর বৈঠকে
১ তৃণমূল সাংসদ ও ৩ তৃণমূল বিধায়ক শুভেন্দুর বৈঠকে
বাড়বে মা ক্যান্টিনের সংখ্যা? কী জানালেন মুখ্যমন্ত্রী?
বাড়বে মা ক্যান্টিনের সংখ্যা? কী জানালেন মুখ্যমন্ত্রী?
কী হবে লেক টাউনে দুলতে থাকা মেসির মূর্তির ভবিষ্যৎ
কী হবে লেক টাউনে দুলতে থাকা মেসির মূর্তির ভবিষ্যৎ
কবে থেকে 'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম ফিল-আপ করতে পারবেন?
কবে থেকে 'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম ফিল-আপ করতে পারবেন?
বাঁশদ্রোণীতে তৃতীয় শ্রেণির পড়ুয়ার রহস্যমৃত্যু, স্কুলে এলেন পাপিয়া
বাঁশদ্রোণীতে তৃতীয় শ্রেণির পড়ুয়ার রহস্যমৃত্যু, স্কুলে এলেন পাপিয়া
অসুস্থ শিশুকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখল স্কুল! আয়ুষের মৃত্যুতে ক্ষোভ
অসুস্থ শিশুকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখল স্কুল! আয়ুষের মৃত্যুতে ক্ষোভ