AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Attack on RSS: বাঁশ-লাঠি নিয়ে চড়া! দুই RSS সদস্যের বাড়িতে ঢুকে হামলার অভিযোগ বেহালায়

Behala Clash: আহতদের মায়ের দাবি, তাঁর ছেলেরা বিজেপির সঙ্গে যুক্ত নয়, তারা শুধুমাত্র আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন। পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তাঁর। তিনি জানিয়েছেন, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তাঁর দুই ছেলের। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে ইতিমধ্যেই পুলিশ মোতায়েন করা হয়েছে।

Attack on RSS: বাঁশ-লাঠি নিয়ে চড়া! দুই RSS সদস্যের বাড়িতে ঢুকে হামলার অভিযোগ বেহালায়
আরএসএস সদস্যের উপর হামলা!Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 30, 2026 | 1:40 PM
Share

কলকাতা: ভোট শেষ হতেই সামনে এল সন্ত্রাসের ছবি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল বেহালায়। বুধবার অর্থাৎ দ্বিতীয় দফা ভোট (Election Phase 2) শেষ হওয়ার পর রাতেই সংঘর্ষের ছবি সামনে এসেছে। দুই আরএসএস (RSS) সদস্যকে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, বুধবার রাত ৮টা নাগাদ বেহালা এলাকায় প্রসেনজিৎ ব্রহ্মের বাড়িতে চড়াও হয় তৃণমূল কংগ্রেসের লোকজন। আক্রান্ত প্রসেনজিৎ ব্রহ্ম এবং তাঁর ভাই অভিজিৎ ব্রহ্ম দুজনেই আরএসএসের সক্রিয় সদস্য বলে দাবি পরিবারের। দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছে। তৃণমূলের তরফ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঠিক কী ঘটেছে বেহালায়?

পরিবারের অভিযোগ, বুধবার রাতে হঠাৎই ২০ থেকে ৩০ জনের একটি দল, তাদের বাড়িতে ঢুকে পড়ে। এরপর দুই ভাইকে ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয়। সেই সময়, তাঁদের সঙ্গে থাকা কয়েকজন বন্ধুকেও লাঠি দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ।

আহতদের মায়ের দাবি, তাঁর ছেলেরা বিজেপির সঙ্গে যুক্ত নয়, তারা শুধুমাত্র আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন। পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তাঁর। তিনি জানিয়েছেন, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তাঁর দুই ছেলের।

গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে ইতিমধ্যেই পুলিশ মোতায়েন করা হয়েছে।

কী অভিযোগ আরএসএস-এর?

আরএসএসের পূর্ব অঞ্চল প্রমুখ জিষ্ণু বসু বলেন, “অত্যন্ত হিংসাত্মক ঘটনা। অন্য কোনও রাজ্যে এমন হয় না। নির্লজ্জ আচরণ পুলিশের। রক্ত ঝরঝর করে পড়ছে, তাদের নিয়ে গিয়ে লক আপে রাখল।” তিনি আরও জানিয়েছেন, এই প্রসেনজিৎ বক্সী বুধবার বিজেপির পোলিং এজেন্ট হিসেবে বুথে বসেছিল। সেই কারণেই তাদেরকে মারধর করা হয় এবং পরে পুলিশ তাদেরকেই থানায় নিয়ে যায়। যারা মারধোর করেছে তাঁদের বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি।

Follow Us