Bikash Ranjan Bhattacharya on Bengal results: ভোটে ‘বিস্ময়কর’ ফল হবে! ফ্যাক্টর বামেরাই! আর কী বললেন বিকাশরঞ্জন?
Bikash Ranjan Bhattacharya statement: এবারের নির্বাচনে কি বামেরা ফ্যাক্টর? বিকাশের সরাসরি উত্তর, "বামেরা তো প্রথম থেকেই ফ্যাক্টর। অবশ্যই ফ্যাক্টর। প্রচারের সময়েই দেখা যাচ্ছিল। বিজেপি-তৃণমূল বাম বিনা অন্য কথা কেউ বলতেই পারছিলেন না। সবাই বামেদের ভোট চাইছিলেন। বাম নিয়ে ওরা সবাই চূড়ান্ত আতঙ্ক রয়েছে।"

কলকাতা: এবার বিস্ময়কর ফল দেখবে বাংলা। ভোটের পর বড় ফ্যাক্টর হতে চলেছে বামেরা। তেমনই দাবি করলেন যাদবপুরের সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তবে EXIT POLL কে একেবারেই গুরুত্ব দিতে নারাজ তিনি। TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “ব্যাপক ভোটাভুটি যা হয়েছে, বিস্ময়কর ফলাফল হলে বিস্মিত হব না।”
ভোটের পর ফুরফুরে মেজাজে রয়েছে বিকাশরঞ্জন। তাঁকে প্রশ্ন করা হয়, এবারে নজিরবিহীনভাবে ভোটের হার (প্রায় ৯২ শতাংশ, এখনও চূড়ান্ত হার প্রকাশ করেনি কমিশন) তা দেখে তাঁর কী মনে হচ্ছে? বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “এই ভোটের হার আসলে কিছুই নয়, এতদিন শান্তিপূর্ণ ভোট না দিতে পারার বিরুদ্ধে একটা জেহাদ। তাই এত ভোটের হার। চূড়ান্ত দুর্নীতি ও ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে জেহাদ।”
এবারের নির্বাচনে কি বামেরা ফ্যাক্টর? বিকাশের সরাসরি উত্তর, “বামেরা তো প্রথম থেকেই ফ্যাক্টর। অবশ্যই ফ্যাক্টর। প্রচারের সময়েই দেখা যাচ্ছিল। বিজেপি-তৃণমূল বাম বিনা অন্য কথা কেউ বলতেই পারছিলেন না। সবাই বামেদের ভোট চাইছিলেন। বাম নিয়ে ওরা সবাই চূড়ান্ত আতঙ্ক রয়েছে।”
এবারে কি সরকার পরিবর্তনের মতো ভোট হয়েছে? বিকাশরঞ্জন ভট্টাচার্যের মতামত, “অনেক কিছু বিস্ময়কর ফলাফল আসতেই পারে। ব্যাপক ভোটাভুটি যা হয়েছে, বিস্ময়কর ফলাফল হলে বিস্মিত হবে না। জিতব বলেই মাঠে নামে।” তবে EXIT POLL নিয়ে একেবারেই ভাবিত নন, কারণ এই ধরনের ভবিষ্যদ্বাণীতে বিশ্বাস রাখেন না বলে জানিয়েছেন বিকাশ। তাঁর কথায়, “এক্সিট পোল আসলে বাণিজ্যিক কৌশল।” তবে এর মধ্যেও যে ঘোড়া কেনাবেচা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাও ইঙ্গিত দিয়েছেন তিনি। বিকাশরঞ্জনের মতে, “ইতিমধ্যেই তো দরজা খোলা রয়েছে, কে কার দিকে যাবে! এই কালচার তৃণমূল বিজেপির নতুন নয়।”
