AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Election Scrutiny Controversy: এবার স্ক্রুটিনিতেও কড়া কমিশন, কী কী পদক্ষেপ?

Diamond Harbour Election Controversy: কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সরাসরি নির্দেশে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত আজ ডায়মন্ড হারবারে নিজেই থাকছেন। সাধারণত রিটার্নিং অফিসাররা স্ক্রুটিনি করলেও, এখানে বিশেষ পর্যবেক্ষকের সামনেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে। মূলত ফলতা, মগড়াহাট এবং সোনারপুর—এই তিনটি বিধানসভা এলাকা থেকে ছাপ্পা ভোট, বুথ দখল এবং এজেন্টদের বের করে দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ জমা পড়েছে।

Election Scrutiny Controversy: এবার স্ক্রুটিনিতেও কড়া কমিশন, কী কী পদক্ষেপ?
সুব্রত গুপ্ত, কমিশনের বিশেষ পর্যবেক্ষকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 30, 2026 | 2:33 PM
Share

কলকাতা:  ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকায় ভোটের দিন অশান্তির যে গুচ্ছ গুচ্ছ অভিযোগ জমা পড়েছিল, তার ভিত্তিতে এবার অত্যন্ত কড়া পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সরাসরি নির্দেশে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত আজ ডায়মন্ড হারবারে নিজেই থাকছেন। সাধারণত রিটার্নিং অফিসাররা স্ক্রুটিনি করলেও, এখানে বিশেষ পর্যবেক্ষকের সামনেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

মূলত ফলতা, মগড়াহাট এবং সোনারপুর—এই তিনটি বিধানসভা এলাকা থেকে ছাপ্পা ভোট, বুথ দখল এবং এজেন্টদের বের করে দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ জমা পড়েছে। কমিশন এই অভিযোগগুলির সত্যতা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করবে।

স্ক্রুটিনির সময় যদি দেখা যায় যে কোনও নির্দিষ্ট বুথে নির্বাচনী বিধি লঙ্ঘিত হয়েছে বা ভোটারদের বাধা দেওয়া হয়েছে, তবে আজই সেই সব বুথে রি-পোল বা পুনর্নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কমিশন।

সকালেই দিল্লি থেকে ফোন করে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এর ফলে রিটার্নিং অফিসার ও পর্যবেক্ষকদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে যাতে কোনও অভিযোগই এড়িয়ে যাওয়া না হয়।

দ্বিতীয় দফার ভোটের মাঝেই CEO জানিয়ে দেন, যেখানে যেখানে টেপ পাওয়া গিয়েছে, ওয়েব কাস্টিংয়ে দেখেছি, যা অবজারভার রিপোর্ট এসেছে, ওখান জিরো টলারেন্সে পদক্ষেপ করা হবে।

Follow Us