AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: ডিভোর্সি-অবিবাহিত-বিধবা মেয়ে কখন পাবে বাবা-মায়ের পেনশন, স্পষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট

Calcutta High Court on family pension: আবেদনকারী মহিলা আবেদন করেন, ২০১৮ সালে তাঁর বাবার মৃত্যুর পর থেকে পেনশন দেওয়া হোক তাঁকে। আবেদনকারীর দাবি, স্বামীর সঙ্গে সম্পর্ক ছেদ হওয়ায় ২০০১ সাল থেকেই তিনি বাবার সঙ্গে বসবাস করছিলেন এবং বাবার উপরেই আর্থিকভাবে পুরোপুরি নির্ভরশীল ছিলেন। তাই তিনি এই পেনশনের দাবিদার।

Calcutta High Court: ডিভোর্সি-অবিবাহিত-বিধবা মেয়ে কখন পাবে বাবা-মায়ের পেনশন, স্পষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট
ফ্যামিলি পেনশন সংক্রান্ত মামলাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 02, 2026 | 4:44 PM
Share

কলকাতা: অবসরপ্রাপ্ত ব্যক্তির মৃত্যু হলে, তাঁর স্বামী বা স্ত্রী সাধারণত ফ্যামিলি পেনশন পান। স্বামী বা স্ত্রী বেঁচে না থাকলে পেনশন পেতে পারেন সন্তানও। কিন্তু সব সন্তান নন, কিছু মাপকাঠি বিচার করে তবেই সন্তানদের পেনশন দেওয়া হয়। সম্প্রতি কলকাতা হাইকোর্টে এক বিবাহ বিচ্ছিন্না (ডিভোর্সি) মহিলা আবেদন জানান, যাতে তাঁকে তাঁর প্রয়াত বাবার ফ্যামিলি পেনশন দেওয়া হয়। সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চ রায় দিয়েছে, ওই মহিলা পেনশন পাওয়ার যোগ্য নন। কারা পেতে পারেন ফ্যামিলি পেনশন? সেটাও স্পষ্ট করে দিয়েছে আদালত।

কোন যুক্তিতে পেনশন চাইলেন কন্যা?

আবেদনকারী মহিলা আবেদন করেন, ২০১৮ সালে তাঁর বাবার মৃত্যুর পর থেকে পেনশন দেওয়া হোক তাঁকে। আবেদনকারীর দাবি, স্বামীর সঙ্গে সম্পর্ক ছেদ হওয়ায় ২০০১ সাল থেকেই তিনি বাবার সঙ্গে বসবাস করছিলেন এবং বাবার উপরেই আর্থিকভাবে পুরোপুরি নির্ভরশীল ছিলেন। তাই তিনি এই পেনশনের দাবিদার। আবেদনকারীর যুক্তি, ১২ নভেম্বর, ২০০৮-এর মেমোরান্ডাম অনুযায়ী অবিবাহিত, বিধবা ও ডিভোর্সি কন্যারা পারিবারিক পেনশন পাওয়ার যোগ্য।

ডিভোর্সি হলেও এই মামলায় প্রশ্ন কোথায়

মামলায় দেখা যায়, আবেদনকারী ডিভোর্সি হলেও, সেই ডিভোর্স সুট বা বিচ্ছেদের আবেদন করা হয়েছে ২০২১ সালে। তার আগে একটি ডিভোর্স সুট করা হলেও তা খারিজ হয়ে যায়। ফলে, বাবার মৃত্যুর সময় মেয়ে যে ডিভোর্সি ছিলেন, তা বলা যাচ্ছে না। সেখানেই ওঠে প্রশ্ন। আবেদনকারীর বিপক্ষে সওয়াল করেন আইনজীবী নয়নচাঁদ বিহানি।

নিয়ম অনুযায়ী কারা ফ্যামিলি পেনশন পাওয়ার যোগ্য

সরকারি নিয়ম তথা মেমোরান্ডাম অনুসারে, অবিবাহিত, ডিভোর্সি বা বিধবা কন্যা ফ্যামিলি পেনশনের আওতায় পড়েন। তবে সে ক্ষেত্রে দুটি বিষয় মাথায় রাখতে হবে। এক, সন্তানকে বাবা বা মায়ের মৃত্যুর সময়েই অবিবাহিত, ডিভোর্সি বা বিধবা হতে হবে। বাবার মৃত্যুর বেশ কিছুদিন পর যদি কারও ডিভোর্স হয় বা স্বামীর মৃত্যু হয়, তাহলে তিনি পেনশন পাবেন না। দ্বিতীয় বিষয় হল, কোনও অবিবাহিত, ডিভোর্সি বা বিধবা কন্যা যদি আর্থিকভাবে সমর্থ্য হন, বাবা-মায়ের উপর নির্ভরশীল না হন, তাহলেও তিনি ফ্যামিলি পেনশন পাবেন না। নির্ভরশীল হলে তবেই পেনশন পাবেন। সংশ্লিষ্ট মামলার ক্ষেত্রে ২০১৮ সালে বাবার মৃত্যুর সময় আবেদনকারী আইনিভাবে একজন বিবাহিতা কন্যা ছিলেন। তাই তিনি এই যোগ্যতার বাইরে।

আদালতের রায়

এই মামলায় বাবার মৃত্যুর তারিখটিই সবথেকে গুরুত্বপূর্ণ। যার ওপর ভিত্তি করে আবেদনকারীর যোগ্যতা বিবেচনা করা হবে। যেহেতু, ২০১৮ সালে আবেদনকারী বাবার পেনশন অধিকারী ছিলেন না। তাই ক্ষেত্রে ফ্যামিলি পেনশন পাবেন না। বাবার মৃত্যুর তারিখে আবেদনকারী ডিভোর্সি ছিলেন না। তাই কোনওভাবেই ওই মহিলার পেনশন পাওয়ার যোগ্যতা নেই বলে জানিয়েছে আদালত।

Follow Us
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?