AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Forecast: বাঁকুড়া হয়ে দিঘার দিকে এগোচ্ছে…, অগস্টের শেষে ফের তোলপাড় হবে বাংলা

Weather Update-West Bengal: আকাশের মুখ কিছুটা উজ্জ্বল হলেও ফের প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হল বাংলায়। অগস্ট মাসের শেষে আবহাওয়ার বড় পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে। নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ।

Weather Forecast: বাঁকুড়া হয়ে দিঘার দিকে এগোচ্ছে..., অগস্টের শেষে ফের তোলপাড় হবে বাংলা
আবহাওয়ার পূর্বাভাসImage Credit: Getty Image
| Edited By: | Updated on: Aug 21, 2026 | 12:39 PM
Share

কলকাতা: নিম্নচাপের (Depression) জেরে বিগত কয়েকদিনে রাজ্যে যে তুমুল বৃষ্টি (Heavy Rain) হয়েছে, তার প্রভাব এখনও কাটেনি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা কার্যত জলে ভাসছে। বৃহস্পতিবার বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মেঘ কেটে রোদের মুখ দেখা গেলেও এখনই অব্যাহতি নেই। অগস্ট মাসের শেষ কয়েকদিনের জন্য বড় আপডেট দিল হাওয়া অফিস। ফের তোলপাড় হবে বাংলা।

নিম্নচাপের অবস্থান কোথায়

নতুন নিম্নচাপের প্রভাবে আরও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অগস্টের শেষে ফের নিম্নচাপের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। জানা যাচ্ছে, বাংলায় এখনও সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। ফিরোজপুর থেকে মিরাট হয়ে মধ্যপ্রদেশের সুস্পষ্ট নিম্নচাপ বাঁকুড়া এবং দিঘা হয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়েছে। এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তার জেরেই হবে বৃষ্টি। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

কবে কোথায় বৃষ্টির পূর্বাভাস

রবি থেকে মঙ্গলবার পর্যন্ত রাজ্যের উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আজ শুক্রবার, কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সর্তকতাও রয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। দার্জিলিং সহ পার্বত্য জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়।

শনিবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।

সোমবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়।

মঙ্গলবার ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় দু-এক জায়গায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।

বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৭ থেকে ৯৫ শতাংশ।

Follow Us