AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Weather Update: ভোটের বাংলায় ভয়ঙ্কর পরিস্থিতি! প্রথম দফার আগেই বড় আপডেট

Kolkata and West Bengal Weather: দ্বিতীয় দফা ভোটের আগে পরিস্থিতি কিছুটা বদলাবে। আগামী ২৬ এপ্রিল দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া আগামী রবিবার দক্ষিণের ৭ জেলায় কালবৈশাখীর হলুদ সতর্কতা জারি থাকছে। আর উত্তরবঙ্গে রোজই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

West Bengal Weather Update: ভোটের বাংলায় ভয়ঙ্কর পরিস্থিতি! প্রথম দফার আগেই বড় আপডেট
আবহাওয়ার আপডেটImage Credit: PTI
| Edited By: | Updated on: Apr 20, 2026 | 2:53 PM
Share

কলকাতা: ভোটের বাংলায় প্রকৃতির সন্ত্রাস! ভোটের ঠিক আগে হু হু করে বাড়ছে পারদ। তাপমাত্রা যে বাড়বে, সে কথা আগেই জানানো হয়েছিল আলিপুর আবহাওয়া দফতরের তরফে। এবার ভোটের ঠিক আগের দিন তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হল। আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোট হতে চলেছে বাংলায়। আর সেই ভোটে আবহাওয়া যে খুব একটা আরামদায়ক হবে না, তা একরকম স্পষ্ট।

কোথায় কোথায় তাপপ্রবাহ

মঙ্গলবার ও বুধবার অর্থাৎ আগামী দুদিন পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। একলাফে ৪২ ডিগ্রি সেলসিয়াস পেরোতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। বাকি দক্ষিণবঙ্গে প্যাচপ্যাচে গরমের অস্বস্তি থাকবে। একদিকে রোদের তেজ, অন্যদিকে আপেক্ষিক আর্দ্রতা ক্রমশ বাড়তে থাকায় গরমের অস্বস্তি প্রবল হচ্ছে বাংলায়।

কলকাতায় কত চড়বে পারদ

দক্ষিণবঙ্গে আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। পরবর্তী চারদিনে একই রকম তাপমাত্রা থাকবে।কলকাতার ক্ষেত্রে ৩৬ ডিগ্রি এবং পশ্চিমের জেলাতে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে তাপমাত্রা। দু-এক জায়গায় ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবার সম্ভাবনা। আগামী কয়েক দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা কম। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৬.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৬ থেকে ৮৯ শতাংশ থাকবে।

কবে হবে ঝড়-বৃষ্টি?

তবে দ্বিতীয় দফা ভোটের আগে পরিস্থিতি কিছুটা বদলাবে। আগামী ২৬ এপ্রিল দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া আগামী রবিবার দক্ষিণের ৭ জেলায় কালবৈশাখীর হলুদ সতর্কতা জারি থাকছে। আর উত্তরবঙ্গে রোজই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

Follow Us