AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shamik Bhattacharya: ‘মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন, আমরা লোক ঢোকাচ্ছি’, কী বললেন শমীক?

Shamik Bhattacharya On Outsider Voter Controversy: শমীক ভট্টাচার্য আরও এক ধাপ এগিয়ে বলেন, "বাংলা বলার অপরাধে যাঁদের ভিনরাজ্যে নিগ্রহের শিকার হতে হয়েছিল, তেমন অভিযোগ উঠেছিল, তাঁরাই এখন নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে নিজের রাজ্যে ফিরছেন।" তিনি জানান, উত্তরবঙ্গের পরিযায়ী শ্রমিকরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন, এবার দক্ষিণবঙ্গের বাসিন্দারা আসছেন।

Shamik Bhattacharya: 'মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন, আমরা লোক ঢোকাচ্ছি', কী বললেন শমীক?
শমীক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 20, 2026 | 3:31 PM
Share

কলকাতা:  বিধানসভা নির্বাচনের উত্তপ্ত আবহে ফের নতুন বিতর্ক। বাইরে থেকে লোক ঢুকিয়ে ভোট করানোর অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই ‘বহিরাগত’ তত্ত্বের পাল্টা জবাব দিতে গিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি দাবি করেছেন, ‘মুখ্যমন্ত্রী ঠিক কথাই বলছেন…’। ভোট দেওয়ার জন্য ৭৩টি স্পেশ্যাল ট্রেনে করে ভিনরাজ্যে কর্মরত বাংলার পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা হচ্ছে।

সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য বলেন, “মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন যে আমরা বাইরে থেকে ভোটার আনছি, কিন্তু সেই ভোটাররা পশ্চিমবঙ্গেরই।” তাঁর দাবি, গুজরাটের সুরাট, মহারাষ্ট্র-সহ বিভিন্ন প্রান্ত থেকে কর্মজীবীরা নিজেদের রাজ্যের মাটিতে ভোট দিতে ফিরে আসছেন। মুখ্যমন্ত্রী বারবার যে অভিযোগ তুলছেন, তার প্রেক্ষিতে শমীকের স্পষ্ট বার্তা—এরা বহিরাগত নন, বরং বাংলারই সন্তান যাঁরা জীবিকার সন্ধানে ভিনরাজ্যে পাড়ি দিয়েছিলেন।

শমীক ভট্টাচার্য আরও এক ধাপ এগিয়ে বলেন, “বাংলা বলার অপরাধে যাঁদের ভিনরাজ্যে নিগ্রহের শিকার হতে হয়েছিল, তেমন অভিযোগ উঠেছিল, তাঁরাই এখন নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে নিজের রাজ্যে ফিরছেন।” তিনি জানান, উত্তরবঙ্গের পরিযায়ী শ্রমিকরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন, এবার দক্ষিণবঙ্গের বাসিন্দারা আসছেন। তাঁর দাবি, বিজেপির নিজস্ব ব্যবস্থায় এবং অনেকের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় এই শ্রমিকরা বাংলায় ফিরছেন।

একদিকে তৃণমূলের ‘বহিরাগত’ আমদানি করার অভিযোগ, অন্যদিকে বিজেপির পরিযায়ী শ্রমিকদের ‘অধিকার ফিরিয়ে আনা’-র দাবি—এই দুই বিপরীতমুখী প্রচারকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।  রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই শ্রমিকদের ফিরে আসা ভোটবাক্সে বড়সড় প্রভাব ফেলতে পারে।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.