AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Annapurna Yojana: ১২ পাতার ফর্ম ফিল আপ করলেই ‘অন্নপূর্ণা’র টাকা মিলবে না, স্পষ্ট জানিয়ে দিলেন মন্ত্রী

Agnimitra Paul: সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, "১২ পাতার ফর্ম ফিল আপ করলেই যে অন্নপূর্ণার টাকা পাবেন, তা নয়।" প্রশ্ন ওঠে, মন্ত্রী তো বলেছিলেন, 'লক্ষ্মীর ভাণ্ডারে নাম থাকলেই টাকা পাবেন? তাহলে কেন এই প্রক্রিয়া?

Annapurna Yojana: ১২ পাতার ফর্ম ফিল আপ করলেই 'অন্নপূর্ণা'র টাকা মিলবে না, স্পষ্ট জানিয়ে দিলেন মন্ত্রী
অগ্নিমিত্রা পালImage Credit: TV9 Bangla
| Updated on: May 30, 2026 | 11:22 AM
Share

কলকাতা: অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা দেওয়ার কথা আগামী ১ জুন থেকে। এতদিন ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র (Lakshmir Bhandar) ১৫০০ টাকা করে পেতেন রাজ্যের মহিলারা। এবার সরকার বদলের পর সেই অঙ্ক দ্বিগুণ হওয়ার কথা। অপেক্ষায় রয়েছেন হাজার হাজার মহিলা। প্রথমটায় রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল, যাঁরা ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র টাকা পান, তাঁদের অ্যাকাউন্ডে ঢুকে যাবে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা।

কিন্তু, দেখা গেল রাজ্য সরকার আলাদা করে একটি ফর্ম প্রকাশ করেছে, যা পূরণ করে অন্নপূর্ণা যোজনার পরিষেবা পাওয়ার জন্য আবেদন করতে হবে। এরই মধ্যে মন্ত্রী বললেন, ‘ফর্ম পূরণ করলেই টাকা পাওয়া যাবে, এমনটা নয়।’

কী বললেন মন্ত্রী?

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “১২ পাতার ফর্ম ফিল আপ করলেই যে অন্নপূর্ণার টাকা পাবেন, তা নয়।” প্রশ্ন ওঠে, মন্ত্রী তো বলেছিলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডারে নাম থাকলেই টাকা পাবেন? অগ্নিমিত্রার উত্তর, “তখন তো আমরা জানতাম না, এত পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকে।” তাই ফর্ম পূরণ করতেই হবে, আর পূরণ করার পর খতিয়ে দেখেই টাকা দেওয়া হবে।

অগ্নিমিত্রা আরও জানান, এই ফর্ম শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার জন্যই ফিল আপ করানো হচ্ছে না। তিনি জানান, আগামিদিনে রাজ্যে একাধিক কেন্দ্রীয় প্রকল্প চালু হবে, তার জন্যও তথ্য সংগ্রহ করা হচ্ছে এই ফর্মের মাধ্যমে।

সবাই কেন পাবেন না টাকা?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, অন্তত ৩০ লক্ষ ভুয়ো নাম রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের গ্রাহক তালিকায়। এমনকী অনেক পুরুষের নামও রয়েছে। ফলে, যোগ্য মহিলাদের বাছতেই এই আবেদনের প্রক্রিয়া। এছাড়া মুখ্যমন্ত্রী ও নারীকল্যাণ মন্ত্রী জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার টাকা পেতে গেলে ভারতীয় নাগরিক হতে হবে। সেই যোগ্যতা সবাই পূরণ করছে কি না, সেটাও দেখার জন্য এই প্রক্রিয়া।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.