AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CR7 Mother: ‘পর্তুগাল হেরেছে, বেশ হয়েছে…’, দলের হারে কেন খুশি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মা?

Portugal Football: বিতর্কের সূত্রপাত গত সেপ্টেম্বরে নরওয়ের বিরুদ্ধে একটি ম্যাচকে কেন্দ্র করে। ওই ম্যাচে রোনাল্ডোকে ওয়ার্ম-আপ করতে বলা হলেও শেষ পর্যন্ত পরিবর্ত খেলোয়াড় হিসেবেও তাঁকে মাঠে নামানো হয়নি। এরপর কোচের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন পর্তুগিজ মহাতারকা।

CR7 Mother: 'পর্তুগাল হেরেছে, বেশ হয়েছে...', দলের হারে কেন খুশি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মা?
ফাইল ছবিImage Credit: Getty Images
| Updated on: Nov 17, 2026 | 6:25 PM
Share

পর্তুগাল: দিন কয়েক আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপর নেশন্স লিগে লজ্জার হার হেরেছে পর্তুগাল। রোনাল্ডোহীন পর্তুগালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ডেনমার্ক। তবে পর্তুগালের এই হারের ফলে খুব খুশি হয়েছেন সিআর সেভেনের মা ডোলোরেস আভেইরো। একটি সাক্ষাৎকারে এমনই বলেছেন রোনাল্ডোর মা।

কী বলেছেন ডোলারেস?

জাতীয় দলের বিরুদ্ধে ক্ষোভে তিনি বলেন, “পর্তুগাল হেরেছে, বেশ হয়েছে। এই হারে আমি খুশি হয়েছি। আমার ছেলেকে অসম্মান করা হয়েছে। ওর প্রতি সম্মানজ্ঞাপন করা হয়েছে বটে, কিন্তু সেটা ওর উপস্থিতিতে হওয়া উচিৎ ছিল। কেউ ওকে সম্মান দেয়নি। জাতীয় দলের হয়ে ওকে সম্মান দেওয়া হয়নি। এমনকী, ওর সতীর্থরাও ওকে যথাযথ সম্মান দেননি।”

এরপরেই তিনি বলেন, “আমার মনে হয়, স্পোর্টিংয়ে (লিসবন) ওকে যথাযথ সম্মান জানানো হবে। ওর মূল্য এখানকার লোকেরা বোঝে।”

পর্তুগালের হয়ে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেশের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি জাতীয় দলের হয়ে সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ডও রয়েছে তাঁর। তাই রোনাল্ডোর প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টি নিয়ে তাঁর মায়ের মন্তব্য স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছে।

যদিও রোনাল্ডোর মায়ের মন্তব্য নিয়ে পর্তুগালের কোচ জর্জে জেসুসকে প্রশ্ন করা হয়েছিল। তবে রোনাল্ডোর মায়ের সঙ্গে এই বিষয়ে কোনও তর্কে জড়াতে চাননি তিনি। জেসুস বলেন, “এখন কি আমাকে রোনাল্ডোর মা-কে উত্তর দিতে হবে? আমারও তো মা রয়েছেন। ক্রিশ্চিয়ানোর মা একজন এমন মহিলা, যাঁকে আমি অত্যন্ত সম্মান করি। মা তো মা-ই, এ বিষয়ে কিছু করার নেই। আমি তাঁর আবেগ বুঝি।”

বিতর্কের সূত্রপাত গত সেপ্টেম্বরে নরওয়ের বিরুদ্ধে একটি ম্যাচকে কেন্দ্র করে। ওই ম্যাচে রোনাল্ডোকে ওয়ার্ম-আপ করতে বলা হলেও শেষ পর্যন্ত পরিবর্ত খেলোয়াড় হিসেবেও তাঁকে মাঠে নামানো হয়নি। এরপর কোচের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন পর্তুগিজ মহাতারকা। এরপরেই পর্তুগাল শিবির ছেড়ে চলে যান রোনাল্ডো। এর জেরে তাঁকে ৩০ দিনের নির্বাসন ও নামমাত্র জরিমানার মুখে পড়তে হয়। পরে ক্ষমাও চেয়েছিলেন তিনি। জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে তাঁর ২৩ বছরের দীর্ঘ অধ্যায়ের ইতি ঘটে।

Follow Us